বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনাম
মঙ্গলগ্রহে ঘূর্ণায়মান ‘ডাস্ট ডেভিল’ প্রথমবার স্পষ্টভাবে ধরা পড়ল ক্যামেরায় সকালের মধ্যে হতে পারে ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বিশ্বকাপে হঠাৎ ড্রোন আতঙ্কে ফুটবলাররা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা সুইজারল্যান্ডে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল: পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী জুনের ১৭ দিনে এলো ১৮২ কোটি ডলার রেমিট্যান্স বর্তমান সংসদ সদস্যদের কেউ ঋণখেলাপি নন : স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বকাপে তিন ম্যাচ নিষিদ্ধ দ.আফ্রিকার তারকা গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল, কী বলছেন চিকিৎসকরা? ভারতের ছত্তিশগড়ে বিজেপি নেতাসহ তিনজনকে পুড়িয়ে হত্যার অভিযোগ, তদন্তে পুলিশ

ইমাদ-ফাহিমের পারফরম্যান্স নিয়ে যা বললেন হাফিজ

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০৫ Time View

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান সুপার লিগের (পিএসএল) চলতি আসরে ইসলামাবাদ ইউনাইটেডের পারফরম্যান্সে হতাশ মোহাম্মদ হাফিজ। তিনি মনে করছেন, দলের অলরাউন্ডার ইমাদ ওয়াসিম ও ফাহিম আশরাফের ব্যাটিং-বোলিং দুই বিভাগেই ছন্নছাড়া পারফরম্যান্সে দলের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।

ম্যাচের পর হাফিজ স্থানীয় একটি স্পোর্টস চ্যানেলে বলেন, আমি ইমাদের প্রভাব মোটেও বুঝতে পারছি না। একজন বোলার কিংবা একজন ব্যাটসম্যান হিসেবে তিনি কোথাও অবদান রাখতে পারছেন না। ইমাদের ওপর প্রত্যাশা অনেক বেশি। ম্যাচে এক ওভার বোলিং করে ১৭ রান দেন ইমাদ। ব্যাট হাতে করেন ৩ বলে ১ রান।

ফাহিম আশরাফের (২ ওভারে ২৯ রান) পারফরম্যান্সও হাফিজের কাঠগড়ায় উঠেছে। তিনি বলেন, পিএসএলে ফাহিমের প্রভাব কমে গেছে বলে মনে হচ্ছে। ফাহিম এবং ইমাদের এমন পারফরম্যান্স ইসলামাবাদ ইউনাইটেডকে বোলিংয়ে বেশ পিছিয়ে দিচ্ছে।

এদিন ম্যাচে আগে ব্যাটিংয়ে নেমে বাবর আজমের অসাধারণ সেঞ্চুরিতে (১১১ রান) নির্ধারিত ২০ ওভারে ২০১ রান সংগ্রহ করে জালমি। জবাবে কলিন মুনরো (৭১) ও আজম খানের (৭৫) ব্যাটে জয়ের পথ তৈরি করলেও শেষ পর্যন্ত ২০ ওভারে ১৯৩ রানের বেশি করতে পারেনি ইসলামাবাদ।

 

কিউএনবি/মিতুল/২৮.০২.২০২৪/বিকাল ৪:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit