বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
মাদক বিক্রেতাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ তাহসিন হত্যা মামলায় ডেভিড ইমন শ্যোন অ্যারেস্ট ছেলেদের চুল ভালো রাখার উপায় অ্যালার্ম ছাড়াই ঘুম থেকে উঠবেন যেভাবে ইসলামী বিশ্ববিদ্যালয়ে জাপানি ও চীনা ভাষা শিক্ষার উদ্যোগ দক্ষিণ আফ্রিকাতেও বাংলাদেশের প্রতিদ্বন্দ্বিতা দেখার আশায় ডি ভিলিয়ার্স ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ৬লাখ ৩৪ হাজার টাকার মা,দক ও চোরাচালানি পণ্য আ,টক চেয়ার বা সোফার পেছনে জাতীয় পতাকা ব্যবহার বন্ধে হাইকোর্টের নির্দেশ ইনস্টাগ্রামের এক মেসেজে বদলে গেল রুক্মিণীর ভাগ্য অভিবাসন ব্যবস্থাপনা সুসংহত করতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের আহ্বান

জোর করে রোহিঙ্গাদের সামরিক বাহিনীতে ঢোকাচ্ছে জান্তারা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৬৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারের জান্তা সরকার জোর করে রোহিঙ্গা পুরুষদের সেনাবাহিনীতে ঢোকাচ্ছে। জানা গেছে, অভ্যন্তরীণ উদ্বাস্তু হিসেবে যেসব রোহিঙ্গা শিবিরে থাকতেন, তাদেরই সেনাবাহিনীতে নেওয়া হচ্ছে। অধিকারকর্মী ও স্থানীয় বাসিন্দারা বলছেন, জান্তারা এসব রোহিঙ্গাকে মানবঢাল হিসেবে ব্যবহার করতে চায়।

অন্তত ৪০০ রোহিঙ্গা পুরুষকে অভ্যন্তরীণ উদ্বাস্তু শিবির থেকে জোর করে সেনাবাহিনীতে নেওয়ার পর অধিকারকর্মীরা এসব তথ্য দিয়েছেন। 

গতকাল সোমবারও জান্তা বাহিনী রাখাইনের বুথিডং টাউনশিপ থেকে আরও ৬৪ জন মুসলিম তরুণকে আটক করেছে। এর আগে গত ২৩ ফেব্রুয়ারি ওহ থেল মা গ্রাম থেকে ১২ জন নার গ্রাম থেকে ২ জন, আহ লেল ছাউং গ্রাম থেকে ২০ জন মুসলিম তরুণকে গ্রেফতার করা হয়।

বুথিডং টাউনশিপের এক বাসিন্দা নারিঞ্জারা নিউজকে জানান, জান্তা বাহিনীর সদস্যরা তিনটি গাড়িতে এসে জোরপূর্বক গ্রেফতার অভিযান চালায়।      

গত ১৯ থেকে ২০ ফেব্রুয়ারি জান্তা বাহিনী এনগা কিয়িং তাউক মুসলিম গ্রাম থেকে ৫৫ জনকে গ্রেপ্তার করে। এছাড়া পু জুন চাউং মুসলিম গ্রাম থেকে ১৩ জন, লেট ওয়ে তাত ইওয়ার থিট এবং লেট ওয়ে তাত ইওয়ার হাউং গ্রাম মোট থেকে ৪০, পু জুন চাউং মুসলিম গ্রাম থেকে ১৩ এবং কিয়াকফিউ তাউং গ্রাম থেকে ১০ জনকে আটক করে নিয়ে যায়।

নিজস্ব সূত্রের বরাতে মিয়ানমারের স্থানীয় সংবাদ মাধ্যমটি জানায়, আটক করে নিয়ে যাওয়া তরুণদের ৩৫২, ৩৫৩ এবং ৩৪৫তম ব্যাটালিয়নের অধীনে গত ২০ ফেব্রুয়ারি থেকে সামরিক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। গ্রেপ্তার এড়াতে অনেক তরুণ নিজ গ্রাম ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে।

জান্তা কিয়াউকফিউ টাউনশিপের কিয়াউক তা লোন মুসলিম ক্যাম্প থেকে অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত ব্যক্তিদের ( ১৮ থেকে ৫৫ বছর বয়সী পুরুষদের) একটি তালিকা করেছে এবং জোরপূর্বক ১৫০ জনকে সামরিক বাহিনীতে অন্তর্ভুক্ত করেছে।

কিউএনবি /অনিমা/২৭ ফেব্রুয়ারী ২০২৪/বিকাল ৩:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit