শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

মোহনগঞ্জে নির্মাণাধীন ঘরে ঝুলছিল যুবকের লাশ

শান্তা ইসলাম নেত্রকোনা প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৯৯ Time View

শান্তা ইসলাম নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনার মোহনগঞ্জে এমদাদ মিয়া (২০) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল সোয়া ৯টার দিকে পৌরশহরের টেংগাপাড়া এলাকার নিজেদের নির্মাণাধীন বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। এমদাদ মোহনগঞ্জ পৌরশহরের টেংগাপাড়া এলাকার খালেক মিয়ার ছেলে।

এমদাদের মামা জানু মিয়া বলেন, ঢাকায় প্লাম্বারের কাজ করত এমদাদ। এক সপ্তাহ আগে বড় ভাইয়ের বিয়েতে বাড়িতে এসেছে। বাড়িতে নতুন হাফবিল্ডিং ঘর নির্মাণ করা হচ্ছে। তাই একটি চালা ঘরে পরিবারের লোকজন বসবাস করছিলেন। রাতে বোনের সাথেই ঘুমিয়ে ছিলেন। সকালে ঘুম থেকে জেগে এমদাদকে খুঁজে না পেয়ে তার মোবইলে কল দেয় বোন। রিসিভ না করায় আশপাশে খুঁজাখুঁজি করতে থাকে পরিবারের লোকজন। এক পর্যায়ে সকাল ৮টার দিকে তদেরই নির্মানাধীন ঘরের ভেতর এমদাদের মোবাইলে রিংটোন বাজতে থাকে।

কিন্তু কেউ রিসিভ করেনি। ঘরের দরজা ভেতর থেকে বন্ধ থাকলেও অন্য দিক দিয়ে খুলে ভেতরে ঢুকে এমদাদকে আড়ার সাথে প্লাস্টিক সুতা দিয়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেন বলেন, মৃত যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। শরীরে কোন আঘাতের চিহ্ন নেই। মৃত্যুর কারণ জানতে লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতা মর্গে পাঠানো হয়েছে।

 

 

কিউএনবি /আয়শা/২৬ ফেব্রুয়ারী ২০২৪/সন্ধ্যা ৭:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit