শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

মোহনগঞ্জ কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগে বিক্ষোভ

শান্তা ইসলাম নেত্রকোনা প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৯৮ Time View

শান্তা ইসলাম নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনার মোহনগঞ্জ সরকারি কলেজে অধ্যক্ষ অধ্যাপক আবুল হোসেন চৌধুরীর বিরুদ্ধে নানা অনিয়মের অভিযো ওঠেছে। এরই প্রতিবাদে কলেজের শিক্ষার্থীরা রোববার বিক্ষোভ ও মানববন্ধন করেছে।

বিক্ষোভকারীরা কলেজের নানা অনিয়ম, অব্যবস্থাপনার বিষয় তুলে ধরে জানায়, কলেজের কম্পিউটার ল্যাব, সাইন্স ল্যাব ও লাইব্রেরি বছর ধরে তালাবন্ধ আছে। কম্পিউটার শিক্ষকরা বাসায় নিয়ে গেছেন। কলেজের সরকারি বরাদ্দের সিংহভাগ কোন কাজ না করেই আত্মসাৎ করেন অধ্যক্ষ আবুল হোসেন চৌধুরী।

রোববার সকাল ৯টা থেকে কলেজ চত্ত্বরে এ বিক্ষোভ কর্মসূচি ও মানববন্ধন শুরু করে শিক্ষার্থীরা। চলে দুপুর দুইটা পর্যন্ত। এতে কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়। এ সময় সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনের সাথে একাত্বতা প্রকাশ করে আহ্বায়ক মো. শিহাব খানের নেতৃত্বে কলেজ ছাত্রলীগের সদস্যরা। তবে শিক্ষার্থীদের আন্দোলনের কারণে দ্বাদশ শ্রেণির রোববারের নির্বাচনী পরীক্ষা বন্ধ রাখেন কলেজ কর্তৃপক্ষ। এতে পাঁচ শতাধিক শিক্ষার্থীর পরীক্ষা ব্যাহত হয়।

বিষয়টি নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধানের আশ্বাস দেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিজয় কুমার রায়। পরে শিক্ষার্থীরা সমস্যা সমাধানে ১০ দিনের সময় দিয়ে বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার করে। আগামী দশ দিনের মধ্যে সমস্যা সমাধান না হলে তারা আবারও কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানায়। শিক্ষার্থীরা জানায়, কলেজের কম্পিউটার ল্যাবটি সারা বছর তালাবদ্ধ থাকে। শিক্ষার্থীরা ল্যাব ব্যবহার করতে পারে না। ল্যাবের কম্পিউটার- ল্যাপটপ শিক্ষকরা বাসায় নিয়ে গেছেন।

তাদের বাচ্চারা এতে গেম খেলে। কলেজে লাইব্রেরি থাকলেও সেটিও তালা লাগানো বছর ধরে। সাইন্স ল্যাবরেটরিতে কোন উপকরণ নেই। এটির অবস্থাও একই রকম। পড়াশুনার যথাযথ পরিবেশ নেই, তাই শিক্ষার্থীদের রেজাল্ট ভীষণ খারাপ হচ্ছে। এছাড়া অধ্যক্ষ নিজেও নিয়মিত কলেজে আসেন না, ভালো মন্দ খোঁজখবর রাখেন না। শিক্ষার্থীরা আরও জানায়, কলেজে খেলাধূলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান একেবারেই বন্ধ। খেলাধূলার সামগ্রী চাইলে অধ্যক্ষ বলেন-বরাদ্দ নেই। সাংস্কৃতিক অনুষ্ঠানের বিষয়ে বরাদ্দের অজুহাত দেন তিনি। জাতীয় কোন প্রোগ্রামে বা আলোচনা সভায় অধ্যক্ষ উপস্থিত থাকেন না।

অন্য শিক্ষকরা মিলে যতটুকু পালন করেন তাতে শিক্ষার্থীরা অংশগ্রহণের সুযোগ পায় না। বহিরাগতরা কলেজ চত্ত্বরে এসে মাদক সেবন করে শিক্ষার পরিবশে নষ্ট করছে। কিন্তু এসব বিষয়ে পদক্ষেপ নিতে অধ্যক্ষের কোন উদ্যোগ নেই। বরাদ্দের টাকা লুটপাটের বিষয়ে তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানায় শিক্ষার্থীরা। এছাড়া কম্পিউটার ল্যাব, সাইন্স ল্যাব ও লাইব্রেরি দ্রুত চালু করাসহ শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার জন্য দাবি জানায় তারা। অন্যথায় কঠোর কর্মসুচি দেওয়ার দেওয়া হবে বলে জানায় তারা।

মোহনগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবুল হোসেন চৌধুরীর সাথে মোবাইলে একাধিকবার চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি। তিনি মোবাইল রিসিভ করেননি। তবে কলেজের অধ্যক্ষের দায়িত্বে থাকা জ্যেষ্ঠ প্রভাষক বিজয় কুমার রায় বলেন, শিক্ষার্থীদের অনেক দাবিই যৌক্তিক। আমারা শিক্ষকরাও এতে একমত পোষণ করি। অধ্যক্ষ স্যার ছুটি থেকে আসলে আমার তাঁর সঙ্গে আলোচনা করে এসব সমস্যার সমাধান করার চেষ্টা করা হবে।

 

 

কিউএনবি /আয়শা/২৬ ফেব্রুয়ারী ২০২৪/সন্ধ্যা ৭:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit