শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

দুর্গাপুরে সিপিবি‘র কমিটি গঠন

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০৩ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)সংবাদদাতা : নেত্রকোনার দুর্গাপুরে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) উপজেলা কমিটি‘র দুই দিনব্যাপী ২১তম সম্মেলন শেষ হয়েছে। শনিবার দুপুরে প্রধান অতিথি হিসেবে এ সম্মেলনের উদ্বোধন করেন, সিপিবি‘র কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড ডা. দিবালোক সিংহ।

এ উপলক্ষে টঙ্ক স্মৃতি স্তম্ভ প্রাঙ্গণে ১ম দিন উদ্বোধনী আলোচনা সভায় সিপিবি উপজেলা কমিটির সম্পাদক রুপন কুমার সরকার এর সঞ্চালনায় সভাপতি আলকাছ উদ্দিন মীর এর সভাপতিত্বে ‘‘দুঃশাসন হঠাও, ব্যাবস্থা বদলাও, বিকল্প গড়, সমাজতন্ত্রের লক্ষ্যে বিপ্লবী গণতান্ত্রিক সমাজ জোড়দার কর’’ এই প্রতিপাদ্যে অন্যান্যের মধ্যে আলোচনা করেন, নেত্রকোনা জেলা সিপিবি‘র সভাপতি কমরেড নলিনী কান্ত সরকার, উপজেলা কমিটির সদস্য শামছুল আলম খান, কৃষক সমিতির সভাপতি আব্দুল মালেক, ক্ষেত মজুর সমিতির সভাপতি আজিম উদ্দিন, আদিবাসী ইউনিয়নের সভাপতি অবণী কান্ত হাজং, যুব ইউনিয়ন সভাপতি নজরুল ইসলাম, ছাত্র ইউনিয়ন সভাপতি নুরে আলম খাঁন প্রমুখ। ২য় দিন রোববার রাতে নারী নেত্রী কমরেড হেনা বেগমের সভাপতিত্বে কাউন্সিল অধিবেশনের মাধ্যমে আলকাছ উদ্দিন মীরকে সভাপতি, রুপন কুমার সরকারকে সাধারন সম্পাদক ও মোরশেদ আলমকে সহ-সাধারন সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি গঠন করা হয়।

 

কিউএনবি /আয়শা/২৬ ফেব্রুয়ারী ২০২৪/সন্ধ্যা ৭:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit