বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
উদীয়মান ক্রিকেটারদের পাশে সাবেক পাকিস্তানের অধিনায়ক নির্বিঘ্নে পূজা সম্পন্নে আইজিপিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের ধন্যবাদ ব্যাটিং ধসের পর হাল ধরেছেন সাইফ-ইমন শান্তিপ্রিয়ভাবে পূজা করতে পেরে কৃতজ্ঞতা জানিয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা : মৎস্য প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৭৩ চা-রুটিতে নির্ভরতা, পুষ্টিহীন হয়ে পড়ছে গাজার শিশুরা রাঙামাটি জেলা প্রশাসনের জরুরি বার্তা, সাজেক পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা নওগাঁয় সিদুর খেলার মধ্যে দিয়ে দূর্গা মাকে বিদায় দিলেন ভক্তরা খাগড়াছড়িতে শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব উদযাপন হচ্ছে: ওয়াদুদ ভূইয়া এমপি। নওগাঁয় বড় বোন হত্যায় ছোট ভাইসহ গ্রেপ্তার ৫

দুর্গাপুরে পবিত্র শবে বরাত পালিত

মোঃ সালাহউদ্দিন আহমেদ,নরসিংদী জেলা প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৯৪ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্য্যে পালিত হয়েছে মুসলিম সম্প্রদায়ের অন্যতম উৎসব পবিত্র শবে বরাত। রোববার রাতে দুর্গাপুর উপজেলার সকল ধর্মপ্রান মুসল্লিগন মহান আল্লাহর রহমত ও নৈকট্য লাভের আশায় ইবাদত-বন্দেগীর মধ্যে মশগুল থেকে পালন করেন এ রাত।

এ উপলক্ষে রোববার সন্ধ্যার পর থেকেই মহিমান্বিত এ রজনীতে মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। রাতভর মহান আল্লাহর দরবারে নতজানু হয়ে আমিন আমিন ধ্বনিতে মুখরিত করে তোলেন। চোখের জলে মনের আকুতিতে নিজেদের অন্যায় ও পাপের জন্য ক্ষমার আর্জি জানান।

দোয়ার মাধ্যমে সারারাত চলে কোরআন তেলোয়াত, কবর জিয়ারত ও নফল নামাজ। পৌরসভার ঐতিহ্যবাহী বড় মসজিদ, জামিউল উলুম কাচারী মসজিদ ও মারকাজ মসজিদে এলাকার সর্বস্তরের অংশগ্রহনে দেশ ও জাতির কল্যাণে আখেরি মোনাজাত করা হয়।

 

 

কিউএনবি /আয়শা/২৬ ফেব্রুয়ারী ২০২৪/সন্ধ্যা ৭:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit