বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত ২; একে-৪৭-সহ আটক ১। ছয় মাসের মধ্যে মাদকের বিরুদ্ধে কার্যকর অগ্রগতি দেখা যাবে- সালাউদ্দিন বাবু মধ্যপ্রাচ্যের সব সংকটের জন্য ইসরাইল দায়ী: গালিবাফ শাহবাগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ‘সরকার নারীর স্বাস্থ্যকে বিশেষ অগ্রাধিকার দিচ্ছে’ পে-স্কেল নিয়ে সচিব কমিটির সভা শেষে যা জানা গেল নওগাঁয় মিথ্যা মামলা দায়ের করে বাদী কারাগারে  দ্বিতীয় পদ্মা সেতুর সম্ভাব্যতা সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ দেশের রিজার্ভে সুখবর, ছাড়াল ৩৬ বিলিয়ন ডলার একমাত্র পারমাণবিক অস্ত্রই পারে বিশ্বযুদ্ধ ঠেকাতে: রাশিয়া

রাঁচিতে সিরিজ জিততে ভারতের চাই ১৯২ রান

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৬০ Time View

বিনোদন ডেস্ক : শুরুর ব্যাটিং ধস সামলে জো রুট ও ওলি রবিনসনে ব্যাটিং দৃঢ়তায় প্রথম ইনিংসে ৩৫৩ রানের চ্যালেঞ্জিং সংগ্রহে পৌঁছায় ইংল্যান্ড। পরে বোলিংয়েও নিয়ন্ত্রণ রেখেছিল নিজেদের দখলে। ভারতকে ৩০৭ রানে আটকে ৪৬ রানের লিড নিয়ে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে সফরকারীরা। সেখানে ইংলিশ ব্যাটারদের যেন ‘চোখে সর্ষে ফুল’ দেখাল ভারতীয় স্পিনাররা। দ্বিতীয় ইনিংসে ইংলিশদের পুরো ১০ উইকেটই নিয়েছেন স্পিনাররা। যেখানে ফাইফার পেয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। 

দ্বিতীয় ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ইংল্যান্ড তুলেছে স্রেফ ১৪৫ রান। এতে রাঁচি টেস্ট জিততে ভারতের দরকার ১৯২ রান। নিজের দ্বিতীয় টেস্টে জুরেলের সেঞ্চুরি আক্ষেপের দিনটা পুরোদস্তুর স্পিনারদের। তৃতীয় দিনের এখন পর্যন্ত মোট ১৩টি উইকেটের ১২টিি স্পিনারদের ঝুলিতে। দলের কঠিন অবস্থায় জয়সওয়ালের ৭৩ রানের পর জুরেলের দুর্দান্ত ৯০ রানের ইনিংসে শেষ পর্যন্ত প্রথম ইনিংসে ৩০৭ রানের সংগ্রহ পায় ভারত। সেখানে ফাইফার পান শোয়েব বশির এবং তিনটি নেন হার্টলি।  

সংক্ষিপ্ত স্কোর:

ইংল্যান্ড ১ম ইনিংস: ৩৫৩ (১০৪.৫ ওভার) ( জো রুট ১২২*, রবিনস্ন ৫৮; জাদেজা ৪/৬৭, আকাশ ৩/৮৩)।

ভারত ১ম ইনিংস: ৩০৭ (১০৩.২ ওভার) ( জুরেল ৯০, জয়সওয়াল ৭৩; শোয়েব বশির ৫/১১৯, হার্টলি ৩/৬৮)

ইংল্যান্ড দ্বিতীয় ইনিংস: ১৪৫ (৫৩.৫ ওভার) (ক্রলি ৬০, বেয়ারস্টো ৩০; অশ্বিন ৫/৫১, কুলদীপ ৪/২২)

 

 

কিউএনবি /আয়শা/২৫ ফেব্রুয়ারী ২০২৪/বিকাল ৫:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit