বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম
ভয়াবহ হাম প্রাদুর্ভাবের মুখে বাংলাদেশ, বাড়ছে শিশু মৃত্যুর ঝুঁকি: রয়টার্সের প্রতিবেদন কক্সবাজারে ৫৪ হাজার ইয়াবাসহ এপিবিএন সদস্য গ্রেপ্তার পাট রফতানি করে ১০ বছরে বাংলাদেশের আয় ৮৪ হাজার কোটি টাকা ডিজিটাল ফিতনার বিস্তার ও ইসলামের প্রতিকার আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকা ঈমানের দাবি কেরানীগঞ্জে কারখানা সিলগালা, লাখ টাকা জরিমানা স্পেনের দ্বিতীয় বিভাগের ক্লাব কিনছেন মেসি ফ্যামিলি কার্ডের কথা বলে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ, এনসিপি নেত্রী কারাগারে ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসের আপত্তি, নীরব সম্মানে বিশেষ বার্তা ফারুক ও ওমরের স্ত্রীকে ডিভোর্সে গুণতে হবে ২২ হাজার ৯৪৫ কোটি টাকা!

ব্যক্তিমালিকানার বাঁশ কেটে নেওয়ার অভিযোগ বন বিভাগের বিরুদ্ধে

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১২৯ Time View

ডেসক নিউজ : বরগুনার বেতাগীতে ব্যক্তি মালিকানাধীন শতাধিক বাঁশ বিনা অনুমতিতে কাটার অভিযোগ উঠেছে বন বিভাগের বিরুদ্ধে। তবে বন বিভাগের দাবি, সরকারি নার্সারির কাজে ব্যবহার করা হবে এসব বাঁশ। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) উপজেলার বেতাগী সদর ইউনিয়নের জিনবুনিয়া ও মোকামিয়া ইউনিয়নের ছোট মোকামিয়া গ্রামের বেড়িবাঁধের পাশে ব্যক্তি মালিকানাধীন বাঁশঝাড় থেকে কাউকে না বলে প্রায় দুই শতাধিক বাঁশ কেটে নিয়ে যায় বন বিভাগ।

মোকামিয়া ইউনিয়নের ছোট মোকামিয়া গ্রামের মোহাম্মদ রাব্বির নিজস্ব জমির একটি বাঁশঝাড় থেকে ৪০-৫০টি বাঁশ তাকে না বলে কেটে নিয়ে গেছেন বন বিভাগের লোকজন। এছাড়া পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধসংলগ্ন জমিতে লাগানো ব্যক্তি মালিকানাধীন বিভিন্ন বাঁশঝাড় থেকে এভাবে বাঁশ কেটে নেওয়া হয়েছে। বেতাগী সদর ইউনিয়নের জিনবুনিয়া গ্রামের নজরুল খান উপজেলা বন কর্মকর্তার কাছে অভিযোগ জানালেও কোনো প্রতিকার পাননি।  

মোকামিয়া ইউনিয়নের ছোট মোকামিয়া গ্রামের মোহাম্মদ রাব্বি বলেন, আমাকে  না বলে আমার জমির বাঁশঝাড় থেকে ৪০-৫০টি বাঁশ কেটে নিয়ে গেছে। উপজেলা বন কর্মকর্তা মো. বেলায়েত হোসেন বলেন, সরকারি নার্সারি করার জন্য এসব বাঁশ ব্যবহার করা হবে। নার্সারি করার জন্য সরকারিভাবে কোনো অর্থ বরাদ্দ থাকে না। তাই আমাদের এ প্রক্রিয়ায় বাঁশ সংগ্রহ করতে হয়।  

বরগুনার বন সংরক্ষক মো. তরিকুল ইসলাম বলেন, আমি বিষয়টি জানি না। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।  উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আহমেদ বলেন, জনগণের বাঁশ এনে নার্সারি করার কোনো সুযোগ নেই। যদি এ ধরনের ঘটনা ঘটে থাকে, তাহলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

 

কিউএনবি /আয়শা/২৫ ফেব্রুয়ারী ২০২৪/বিকাল ৪:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit