বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
শিরোনাম
ইমরানের চিকিৎসায় কোনো আপস নয়, বললেন ওয়াসিম আকরাম বৃহস্পতিবার ৮ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায় আরও কমল স্বর্ণের দাম, ভরিতে কত জাতিসংঘের মানচিত্রে অরুণাচল-আকসাই চীন স্বাধীন অঞ্চল, ভারতের প্রতিবাদ মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমানের দুর্বলতা ফাঁস, কাজের চেয়ে কথায় বড়? এক হাজার প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চুক্তির পথে ইউক্রেন যুক্তরাজ্যে এয়ার ট্রাফিক ব্যবস্থায় ত্রুটি, বাতিল হাজারের বেশি ফ্লাইট হরমুজে দুই মার্কিন যুদ্ধজাহাজ ও ৮ ট্যাংকারে হামলা চালাল ইরান দখলদারিত্বের বিরুদ্ধে শক্ত অবস্থান, ব্রিটেন-ইসরায়েল সম্পর্কে বড় ধাক্কা পশ্চিম তীরে ইসরায়েলি বসতিকে ‘অবৈধ’ ঘোষণা করল ইউরোপীয় ইউনিয়ন

আশুলিয়ায় ছাত্র দলের উদ্যোগে দোয়া ও মিলাদ

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ১২৪ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : ঢাকার আশুলিয়ায় বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া-মিলাদ মাহফিল অনুষ্ঠিত  হয়েছে। সোমবার বিকালে আশুলিয়ার গাজিরচট এলাকার আকবর মন্ডল উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে থানা ছাত্র দলের উদ্যোগে এ দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়। এসময় আলোচনা সভার আয়োজন করা হয়।

প্রধান অতিথি সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান মোহাম্মদ মঈনুদ্দিন বিপ্লব ও প্রধান আলোচক ঢাকা জেলা ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন এর উপস্থিতিতে সভার সভাপতিত্ব করেন থানা ছাত্রদলের সভাপতি সানোয়ার হোসাইন।

ঢাকা জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল, থানা কৃষক দলের সভাপতি আবুল হোসাইন মুন্সী, থানা যুবদল নেতা জাহিদ হাসান বিকাশ, থানা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক রিপন শিকদার, ধামসোনা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি বাবুল হোসাইন মিয়া ও ধামসোনা ইউনিয়ন কৃষক দলের সভাপতি প্রার্থী আনোয়ার হোসাইন এর উপস্থিতিতে অনুষ্ঠানের সঞ্চালনা করেন থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক ঈসমাইল হাবিব। থানা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মাদবর ও ইউনিয়ন যুবদল নেতা হুমায়ুন কবির সহ আরও অনেকে এসময়ে উপস্থিত ছিলেন ।

 

 

কিউএনবি/আয়শা/১২ জানুয়ারী ২০২৬,/সন্ধ্যা ৬:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit