শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
খুঁজছিলেন এক গ্রহ, হঠাৎ বৃহস্পতির চেয়ে দ্বিগুণ বড় গ্রহের খোঁজ পেল না বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ  চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা: অর্থমন্ত্রী ভারতের প্রতি বাংলাদেশিদের ইতিবাচক মনোভাব কমেছে মোদির ‘কোলাকুলি’ নিয়ে রাহুল গান্ধীর মশকরা ইনফান্তিনোর পাশ থেকে সরে দাঁড়াল নিউজিল্যান্ডও, চায় স্বাধীন তদন্ত ঢাকার ৪১৬ বছর পূর্তিতে তরুণদের সাইকেল র‍্যালি ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে আজই আমার শেষ দিন: নাছির মানুষ নামাজে এসে বলে গ্যাস নাই, গ্যাস দেন: জামায়াত আমির ৫ মাসে লোডশেডিংয়ের ইতিহাস ভেঙেছে সরকার, দেশে গ্যাস-বিদ্যুৎ নেই: নাহিদ

পাহাড়ে নারীদের আত্মনির্ভরশীল করতে “মাত্রা”র উদ্যোগ সেলাই মেশিন, শিক্ষা উপকরণ, স্কুল ড্রেস,হুইল চেয়ারও জন্য খাদ্য সমাগ্রী বিতরণ।

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ৮৭ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : “মাত্রা,নারীর স্বস্তির যাত্রা” এই মূলনীতিকে সামনে রেখে খাগড়াছড়িতে তৃণমূল পর্যায়ের পিছিয়ে পড়া ও দুর্গম এলাকার নারীদের আত্মনির্ভরশীল করার লক্ষ্যে অস্বচ্ছল নারী ও শিক্ষার্থীদের মাঝে সেলাই মেশিন, শিক্ষা উপকরণ, স্কুল ড্রেস,হুইল চেয়ার,অনাথ আশ্রম ও এতিমখানার জন্য খাদ্য সমাগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার ( ১২ জানুয়ারী) সকালে খাগড়াছড়ি শহরের খাগড়াপুরস্থ রমনী পাড়া এলাকায় ”মাত্রা”র প্রতিষ্ঠাতা ও গাজীপুর সরকারী মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ফেরদৌসী পারভীন এর ব্যক্তিগত প্রচেষ্টায়  নারীদের মাঝে বিনামূল্যে সেলাই মেশিন, রসুলপুর মহিলা মাদ্রাসার ছাত্রীদের জন্য ৫২ সেট  স্কুল ড্রেস ,শিক্ষা উপকরন হিসেবে কোরান শরীফ, কাগজ, কলম,জ্যামেতি বক্স,হুইল চেয়ার ও এতিম শিশুদের ৩ মাসের খাদ্য সামগ্রী জন্য বিতরণ করা হয়। অনুষ্ঠানে মাত্রা’র প্রতিষ্ঠাতা ও সাবেক অধ্যক্ষ প্রফেসর ফেরদৌসী পারভীন’র সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক জীতেন বড়–য়া,নারী উদ্যেক্তা চামেলী ত্রিপুরা,বিনা ত্রিপুরা ও সমাজ কর্মী দিপায়ন রোয়াজা।

এ সময়  “মাত্রা”র পরিচালক গাজীপুর সরকারি মহিলা কলেজ এর সাবেক অধ্যক্ষ প্রফেসর ফেরদৌসী পারভীন, বলেন পাহাড়ের পুঁজির অভাবে অনেক দরিদ্র নারী উদ্যোক্তা হতে পারছে না, তৈরি করতে পারছে না নিজেদের, তাদের জন্যই আমি বহু বছর ধরে কাজ করে যাচ্ছি। পাহাড়ের প্রত্যন্ত গ্রামের অসহায় নারীদের স্বাবলম্বী করতে বিনামূল্যে সেলাই মেশিনসহ, অনাথ ও অস্বচ্ছল শিক্ষার্থীতের মাঝে শিক্ষা সামগ্রী, শীতার্তদের মাঝে শীতবস্ত্র সামগ্রী বিতরণ করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/১২ জানুয়ারী ২০২৬,/সন্ধ্যা ৭:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit