মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন

নেত্রকোণায় ঐতিহাসিক তিলকখালি খাল খনন কাজের উদ্বোধন

শান্তা ইসলাম,জেলা প্রতিনিধি ,নেত্রকোনা ।
  • Update Time : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ৬৫ Time View
শান্তা ইসলাম,জেলা প্রতিনিধি ,নেত্রকোনা : নেত্রকোণার ঐতিহাসিক তিলকখালি খালের খনন কাজের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। নেত্রকোণা-২ (সদর-বারহাট্টা) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক এই খনন কাজের উদ্বোধন করেন।

সদর উপজেলার মেদনি ইউনিয়নের কৃষ্ণাখালি নামক স্থানে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ‘সারাদেশে পুকুর ও খাল উন্নয়ন (২য় সংশোধিত) প্রকল্পের’ আওতায় এই অনুষ্ঠানের আয়োজন করে। খাল খনন উদ্বোধন উপলক্ষে আয়োজিত সভায় সদর উপজেলা বিএনপির সভাপতি মো. মজিবুর রহমান খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তাজ উদ্দিন ফারাস সেন্টুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী ওয়াহিদুজ্জামান, জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট নুরুজ্জামান নুরু, সাবেক সাধারণ সম্পাদক ও জিপি অ্যাডভোকেট মাহফুজুল হক, সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম শফিকুল কাদের সুজা, জেলা ছাত্র দলের সভাপতি অনীক মাহবুব চৌধুরী , জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বজলুর রহমান পাঠান, মনিরুজ্জামান দুদু এবং পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গাজী তোফায়েল হোসেন,প্রমুখ।

উদ্বোধন শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করেন নেত্রকোণা জেলা জাতীয় ইমাম সমিতির সভাপতি মাওলানা মো. আলাউদ্দিন। এলজিইডির নির্বাহী প্রকৌশলী ওয়াহিদুজ্জামান জানান, ১ কোটি ৩৬ লক্ষ ৮৬ হাজার টাকা ব্যয়ে ৪ হাজার ২০ মিটার দৈর্ঘ্যর এই খালটি খনন করা হচ্ছে। আশা করা যাচ্ছে, চলতি বছরের মধ্যেই খনন কাজ সম্পন্ন হবে। ঐতিহাসিক এই খালটি পুনরায় খননের ফলে অত্র এলাকার কৃষিজমি সেচ সুবিধা পাবে এবং জলাবদ্ধতা দূর হবে।

কিউএনবি/আয়শা/০৯ মার্চ ২০২৬,/সন্ধ্যা ৭:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit