বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত ২; একে-৪৭-সহ আটক ১। ছয় মাসের মধ্যে মাদকের বিরুদ্ধে কার্যকর অগ্রগতি দেখা যাবে- সালাউদ্দিন বাবু মধ্যপ্রাচ্যের সব সংকটের জন্য ইসরাইল দায়ী: গালিবাফ শাহবাগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ‘সরকার নারীর স্বাস্থ্যকে বিশেষ অগ্রাধিকার দিচ্ছে’ পে-স্কেল নিয়ে সচিব কমিটির সভা শেষে যা জানা গেল নওগাঁয় মিথ্যা মামলা দায়ের করে বাদী কারাগারে  দ্বিতীয় পদ্মা সেতুর সম্ভাব্যতা সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ দেশের রিজার্ভে সুখবর, ছাড়াল ৩৬ বিলিয়ন ডলার একমাত্র পারমাণবিক অস্ত্রই পারে বিশ্বযুদ্ধ ঠেকাতে: রাশিয়া

১৪০ দিন ধরে ইসরায়েলি অপরাধ দেখছে জাতিসংঘ-পশ্চিমা দেশগুলো: তুর্কি প্রেসিডেন্ট

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৯১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের চলমান আগ্রাসন নিয়ে জাতিসংঘ ও পশ্চিমা দেশগুলোর কঠোর সমালোচনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। তিনি বলেন, “দীর্ঘ ১৪০ দিন ধরে গাজায় ইসরায়েলের মানবতাবিরোধী অপরাধগুলো কেবল দেখেই চলেছে জাতিসংঘ ও পশ্চিমা দেশগুলো।” 

শনিবার তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্র দেশ সাকারিয়াতে জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির এক জনসভায় বক্তৃতার সময় এই মন্তব্য করেন তুর্কি প্রেসিডেন্ট। এরদোয়ান বলেন, “তারা এতটাই বেশি (নির্বিকার) যে, জাতিসংঘের নিরাপত্তা পরিষদ অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানায় না এবং জানাতে পারেও না।”পশ্চিমা কোনও শক্তি বা জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কেউই ইসরায়েলের সহিংসতা প্রতিরোধে কার্যকর প্রচেষ্টা চালায়নি বলেও জোর দিয়ে বলেন প্রেসিডেন্ট এরদোয়ান।

গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় নির্বিচারে আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল। দীর্ঘ সাড়ে চার মাস পেরিয়ে গেলেও এখনও এ হামলা অব্যাহত আছে।গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ইসরায়েলের নির্বিচার হামলায় গাজা উপত্যকায় রিপোর্ট লেখা পর্যন্ত ২৯ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। আর আহত হয়েছে ৬৯ হাজারের বেশি ফিলিস্তিনি।

জাতিসংঘের মতে, গাজায় ইসরায়েলি আগ্রাসনে খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকটের মধ্যে ভূখণ্ডের ৮৫ শতাংশ বাসিন্দা অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে। সেই সঙ্গে অঞ্চলটির ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। সূত্র: আনাদোলু এজেন্সি

 

 

কিউএনবি /আয়শা/২৫ ফেব্রুয়ারী ২০২৪/বিকাল ৪:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit