ডেস্ক নিউজ : দক্ষিণ কোরিয়ার সাথে কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি হয়েছে বাংলাদেশের। এ উপলক্ষে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে সাতটি প্রটোকল গাড়ি উপহার দিয়েছে দেশটি।
রোববার (২৫ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের কাছে গাড়ির চাবি হস্তান্তর করেন ঢাকায় নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিক।
ঢাকায় দক্ষিণ কোরিয়ার দূতাবাস বলছে, দীর্ঘস্থায়ী বন্ধুত্বের জন্য কোরিয়া বাংলাদেশকে সাতটি প্রটোকল গাড়ি প্রদান করেছে। এটি দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতীক হিসেবে থাকবে।
কিউএনবি /আয়শা/২৫ ফেব্রুয়ারী ২০২৪/বিকাল ৩:৫৮