বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
হজ শেষে দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি হাজি, মৃত্যু ৫৪ জনের চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর স্বল্পোন্নত দেশগুলোর জন্য সহজ শর্তে অর্থায়ন সম্প্রসারণের আহ্বান বাংলাদেশের চীনের সঙ্গে আরও গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই তারেক রহমানের সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ যুক্তরাষ্ট্রকে টপকে বিশ্বের দ্রুততম সুপারকম্পিউটার এখন চীনের কঙ্গো ফেরত চিকিৎসকের মাধ্যমে ফ্রান্সে ঢুকলো ইবোলা যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতায় মধ্যস্থতা করে পাকিস্তানের লাভ কতটা? ইরানের প্রেসিডেন্টকে রাজকীয় সংবর্ধনা দিল পাকিস্তানের যুদ্ধবিমান বহর

ভারতে দীর্ঘতম ক্যাবল ব্রিজ উদ্বোধন

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৮৩ Time View

ডেস্ক নিউজ : দেশের দীর্ঘতম ক্যাবল ব্রিজ উদ্বোধন করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেতুটির দৈর্ঘ্য দুই দশমিক তিন কিলোমিটার। দেশটির গুজরাট প্রদেশের তারযুক্ত এই সেতু (ক্যাবল ব্রিজ) তৈরিতে ব্যয় হয়েছে ৯৭৯ কোটি রুপি।

২০১৭ সালে এই সেতুর ভিত্তিপ্রস্থর স্থাপন করেছিলেন প্রধানমন্ত্রী মোদী। প্রথমে জানা গিয়েছিল, এর নাম ‘সিগনেচার ব্রিজ’ দেওয়া হবে। পরে তা বদলে ‘সুদর্শন সেতু’ করা হয়।

ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, চার লেনের সেতুটি গুজরাটের ওখা এবং বেইট দ্বারকা দ্বীপকে সংযুক্ত করবে। এর ওপর বসানো রয়েছে সোলার প্যানেল, যা থেকে প্রতিদিন এক মেগাওয়াট সৌরবিদ্যুৎ তৈরি হবে।

সুদর্শন সেতুর মধ্যেই রয়েছে ফুটপাত। তার দু’পাশে ভগবত গীতার স্তোত্র এবং শ্রীকৃষ্ণের ছবি লাগানো হয়েছে।

বেইট দ্বারকা ওখা বন্দরের কাছে দ্বারকা শহর থেকে কমপক্ষে ৩০ কিলোমিটার দূরে অবস্থিত। সুদর্শন সেতুটি তৈরি হওয়ার আগে পুণ্যার্থীদের নৌকায় করে যাতায়াত করতে হতো। এখন সেই সমস্যার সমাধান হল। সূত্র: এনডিটিভি

কিউএনবি/অনিমা/২৫ ফেব্রুয়ারী ২০২৪/দুপুর ১২:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit