শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
নওগাঁয় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পানির ফিল্টার প্রদান  নওগাঁয় দড়িবাঁধা অবস্থায় গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক মা-বোনের সম্ভ্রমহানির সাথে যারা বেঈমানী করেন, তাদের রাজনীতি করার অধিকার নেই: বরকত উল্লাহ বুলু সাভারে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন চৌগাছায় আগুন লেগে উপজেলা আইসিটি অফিস ও দুটি দোকান পুড়ে গেছে, অর্ধকোটি টাকার ক্ষতি  চৌগাছায় পৌরসভায় বিনা টেন্ডারেই করা হচ্ছে ১২ লাখ টাকার কাজ  একজন শ্রেষ্ঠ অভিনেত্রী শেখ হাসিনা ও ইলিয়াস আলী হত্যাকাণ্ডের নির্মমতাঃ ‘পেট ভেতরে ঢোকাও’, পরিচালকের সেই মন্তব্য আজও তাড়িয়ে বেড়ায় অভিনেত্রীকে হরমুজ প্রণালির অচলাবস্থা কাটাতে ব্রিটেনের নেতৃত্বে ৪০ দেশের জোট, নেই যুক্তরাষ্ট্র বুশেহর পারমাণবিক কেন্দ্রে থেকে কর্মীদের সরিয়ে নিচ্ছে রাশিয়া

যুদ্ধবিরতি নিয়ে আরও আলোচনার জন্য কাতার যাচ্ছে ইসরায়েলি প্রতিনিধিদল

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১১০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সঙ্গে যুদ্ধবিরতি ও গাজায় আটক জিম্মিদের ফিরিয়ে আনার লক্ষ্যে আরও আলোচনার জন্য কাতারে প্রতিনিধি পাঠানোর অনুমোদন দিয়েছে ইসরায়েল।

দেশটির যুদ্ধকালীন মন্ত্রিসভা শনিবার এই অনুমোদন দেয়। ইসরায়েলের কর্মকর্তাদের বরাত দিয়ে বিষয়টি জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।

এই আলোচনা শুরু হয়েছিল ফ্রান্সের প্যারিসে। সেখানে যুক্তরাষ্ট্র, মিশর, কাতারের মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠক করেন ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ ও শিন বেটের প্রধানরা।

ইসরায়েলের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জাচি হানেবি শনিবার বলেন, ইতোমধ্যে তাদের প্রতিনিধিদল প্যারিস থেকে ফিরে এসেছে। সম্ভবত একটি সমঝোতার দিকে অগ্রসর হওয়ার সুযোগ আছে।

ইসরায়েলি গণমাধ্যম জানায়, মন্ত্রিসভার সঙ্গে আলোচকদের বৈঠকটি শেষ হয়েছে। আলোচনা চালিয়ে যাওয়ার জন্য আগামী দিনগুলোতে কাতারে একটি প্রতিনিধিদল পাঠাতে সম্মত হয়েছে ইসরায়েলি মন্ত্রিসভা। এই আলোচনায় ফিলিস্তিনি বন্দীদের বিনিময়ে ইসরায়েলি জিম্মিদের মুক্তির সঙ্গে সংশ্লিষ্ট কয়েক সপ্তাহব্যাপী যুদ্ধবিরতির বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। সূত্র: জেরুজালেম পোস্ট, এএফপি

কিউএনবি/অনিমা/২৫ ফেব্রুয়ারী ২০২৪/দুপুর ১২:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit