শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
নওগাঁয় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পানির ফিল্টার প্রদান  নওগাঁয় দড়িবাঁধা অবস্থায় গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক মা-বোনের সম্ভ্রমহানির সাথে যারা বেঈমানী করেন, তাদের রাজনীতি করার অধিকার নেই: বরকত উল্লাহ বুলু সাভারে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন চৌগাছায় আগুন লেগে উপজেলা আইসিটি অফিস ও দুটি দোকান পুড়ে গেছে, অর্ধকোটি টাকার ক্ষতি  চৌগাছায় পৌরসভায় বিনা টেন্ডারেই করা হচ্ছে ১২ লাখ টাকার কাজ  একজন শ্রেষ্ঠ অভিনেত্রী শেখ হাসিনা ও ইলিয়াস আলী হত্যাকাণ্ডের নির্মমতাঃ ‘পেট ভেতরে ঢোকাও’, পরিচালকের সেই মন্তব্য আজও তাড়িয়ে বেড়ায় অভিনেত্রীকে হরমুজ প্রণালির অচলাবস্থা কাটাতে ব্রিটেনের নেতৃত্বে ৪০ দেশের জোট, নেই যুক্তরাষ্ট্র বুশেহর পারমাণবিক কেন্দ্রে থেকে কর্মীদের সরিয়ে নিচ্ছে রাশিয়া

পিলখানার চূড়ান্ত বিচার শিগগির দেশবাসী দেখবে: স্বরাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৯১ Time View

ডেস্ক নিউজ : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, পিলখানায় একটি বড় হত্যাকাণ্ড হয়েছিল। বিচারের জন্য এর তদন্ত শেষ করা একটা বিরাট কর্মকাণ্ড, যা শেষ হয়েছে। প্রাথমিক একটা বিচার হয়েছে। চূড়ান্ত বিচারও হয়তো অল্পদিনের মধ্যে শেষ হয়ে যাবে। পুরো বিষয়টি বিচারিক কার্যক্রমের ওপর নির্ভর করছে। শিগগির চূড়ান্ত বিচারটিও দেশবাসী দেখবে বলে উল্লেখ করেন মন্ত্রী।

রবিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে বনানী সামরিক কবরস্থানে পিলখানার শহিদদের কবরে ফুল দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলে।

সাংবাদিকদের করা এক প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, আমরাও চাই বিচারকাজ দ্রুত হোক। তবে কবে শেষ হবে সেটা বিচারকরাই জানেন। আদালত যে সিদ্ধান্ত নেবেন সেটিই চূড়ান্ত। আমাদের আদালত স্বাধীন, তাদের মতো একটি ন্যায্য বিচার করবে এটাই আমাদের প্রত্যাশা।

বিচারের কাজ শেষ করতে কোনো গাফলতি ছিল কিনা প্রশ্নের উত্তরে আসাদুজ্জামান খান কামাল বলেন, কারও গাফলতি নেই। আমি আগেই বলেছি বিরাট ধরণের হত্যাকাণ্ড ছিল। সবগুলো সঠিকভাবে তদন্ত শেষে বড় ধরণের বিচারকার্য ছিল, একারণে সময় লেগেছে।

কিউএনবি/অনিমা/২৫ ফেব্রুয়ারী ২০২৪/দুপুর ১২:১১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit