বুধবার, ২৪ জুন ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন

মার্কিন মসনদের দিকে আরও এক ধাপ, সাউথ ক্যারোলাইনায় নিকি হ্যালিকে হারালেন ট্রাম্প

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১১২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : দ্বিতীয় বারের জন্য কি আমেরিকার মসনদে বসতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প? এবছরই মার্কিন মুলুকের নির্বাচন। আর সেদিকেই ‘পাখির চোখ’ রেখে এগিয়ে চলেছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট। একে একে ধাপ পেরিয়ে শনিবার তিনি ফের একটা উল্লেখযোগ্য জয় পেলেন। দক্ষিণ ক্যারোলিনায় রিপাবলিকান প্রেসিডেন্টের প্রাথমিক পর্যায়ে ট্রাম্প হারালেন নিকি হ্যালিকে। ক্রমশই উজ্জ্বল হচ্ছে হোয়াইট হাউস দখলে জো বাইডেনের সঙ্গে তার ‘ফাইনালে’র সম্ভাবনা।

উল্লেখ্য, নির্বাচনী প্রক্রিয়া শুরুর পর থেকে একে একে গুরুত্বপূর্ণ জয় পেয়ে চলেছেন ট্রাম্প। এই নিয়ে পর পর চারটি জয় পেলেন তিনি। রিপাবলিকান প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে তার একমাত্র প্রতিদ্বন্দ্বী নিকি হ্যালি। কিন্তু প্রাথমিক নির্বাচনে তার ফলাফল শোচনীয়। দক্ষিণ ক্যারোলিনার একদা গভর্নর ছিলেন তিনি। রিপাবলিকান প্রার্থীদের মধ্যে হ্যালিই একমাত্র মহিলা প্রার্থী, যিনি লড়াইয়ে টিকে রয়েছেন। কিন্তু এমন হ্যালিও ট্রাম্পের কাছে হেরে গিয়েছেন। রিপাবলিকান প্রার্থী হিসেবে তারা দুজনই রয়েছেন। কিন্তু ৭৭ বছরের ট্রাম্প ক্রমশই এগিয়ে চলেছেন।

মার্কিন বিশ্লেষকরা বলছেন, নিকি হ্যালি আসলে ২০২৮ নির্বাচনকে মাথা রেখেই এগোচ্ছেন। তার অনুরাগী এক রিপাবলিকান ভোটারের বক্তব্য, ‘নিকি হ্যালি একজন অসাধারণ রোল মডেল। উনি হাল ছাড়েন না।’ 

এদিকে, ট্রাম্প স্বাস্থ্য ও আইনি ঝামেলায় শেষ মুহূর্তে ছিটকে গিয়ে হ্যালির সম্ভাবনা ফের উজ্জ্বল হবে, এই আশাও রয়েছে।-সংবাদ প্রতিদিন

কিউএনবি/অনিমা/২৫ ফেব্রুয়ারী ২০২৪/সকাল ১০:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit