শনিবার, ২৭ জুন ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
বাবার পর এবার মা ও তিন বোন, একা হয়ে গেলেন সিফাত এক রাতেই ইউক্রেনের ৬৬০টি ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার শিক্ষার্থী শূন্য ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম স্থগিত ৩৯ সেকেন্ডে সব শেষ, ভেনেজুয়েলায় যা ঘটল তা কল্পনারও বাইরে আফটারশকের আতঙ্কে ভেনেজুয়েলা, ধ্বংসস্তূপে জীবিতদের খোঁজ হজ শেষে দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি হাজি, মৃত্যু ৫৪ জনের চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর স্বল্পোন্নত দেশগুলোর জন্য সহজ শর্তে অর্থায়ন সম্প্রসারণের আহ্বান বাংলাদেশের চীনের সঙ্গে আরও গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই

বাদ পড়েও আক্ষেপ নেই, বরং খুশি মিঠুন

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৭১ Time View

স্পোর্টস ডেস্ক : প্রথম ৫ ম্যাচের সবগুলোতে হারার পর শেষ ৭ ম্যাচের মধ্যে ৫টিতে জিতেছে সিলেট স্ট্রাইকার্স। খুলনার সমান ১০ পয়েন্ট নিয়ে সপ্তম হয়ে টুর্নামেন্ট শেষ করেছে মোহাম্মদ মিঠুনের দল। প্রথম ৫টি ম্যাচের মধ্যে ২টি ম্যাচে জিততে পারলেও প্লে অফে খেলার আশা থাকতো সিলেটের। এমন পরিস্থিতিতে যেকোনো অধিনায়কের আক্ষেপ লাগাটা বেশ স্বাভাবিক। তবে সিলেটের অধিনায়ক মিঠুন আক্ষেপ করছেন না। শেষদিকে জয়ের ধারায় ফিরতে পেরে খুশি তিনি।

শেষের এই কামব্যাকের পর আক্ষেপটা বেড়েছে কিনা এমন প্রশ্নের উত্তরে মিঠুন বলেন ‘আসলে আফসোস বললে ভুল হবে কারণ আফসোস নেই। যেহেতু কামব্যাক করেছি খুব ভালোভাবে এজন্য আফসোস বলবো না, অবশ্যই খুশি। যেটা ভুল হয়ে গেছে এটা অনেক আগে ভুল হয়ে গেছে। তো ওইটা তো আমরা আর ফিরে পাব না। টুর্নামেন্টের শেষ দিকে আমরা যেটা পেয়েছি সেটা নিয়ে অবশ্যই আমাদের খুশি থাকা উচিত।’
৭ ম্যাচে নেতৃত্ব দিয়ে ৫টিতেই দলকে জিতিয়েছেন মিঠুন। এমন সাফল্যের পর নিজের অধিনায়কত্ব নিয়ে মিঠুন বলেন, ‘আমার জন্য খুব একটা কঠিন মনে হয়নি (অধিনায়কত্ব)। এর আগেও আমি বেশকিছু টুর্নামেন্টে অধিনায়ক করেছি। নতুন কিছু মনে হয়নি। আমি চেষ্টা করেছি প্রত্যেক খেলোয়াড়কে একসাথে রাখতে। তাদের সুবিধাজনক পরিবেশ দিতে চেষ্টা করেছি। এই সাধারণ বিষয়গুলোই। মাঠ পরিচালনা কোন ম্যাজিক বা সাইন্স নয়। শুধু প্রক্রিয়া ঠিক থাকলে এবং সঠিক সময় সঠিক কাজ করলে আমার মনে হয় কাজটা সহজ হয়ে যায়।’

টুর্নামেন্টের প্রথম পাঁচ ম্যাচ খেলে ব্যক্তিগত কারণে দলের ক্যাম্প ছেড়েছিলেন নিয়মিত অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। তবে মাঠে না খেললেও দলের সঙ্গে সবসময় যোগাযোগ রেখেছিলেন ম্যাশ, এমনটাই জানিয়েছেন মিঠুন। মিঠুন বলেন, ‘আসলে মাশরাফী ভাইকে আমি অনেক ছোটবেলা থেকেই চিনি। উনি খুব ভালো মোটিভেটর। উনি ড্রেসিংরুমে থাকলে আলাদা একটা মজা থাকে। দলে যখন ছিলেন না তখনও ঠিকই আমাদের সাথে দেখা করেছেন, হোটেলে এসেছেন। উনি সবসময় আমাদের মধ্যেই ছিলেন। এমন না যে, মাঠে নেই বলে একদমই নেই।’ 

 

 

কিউএনবি /আয়শা/২৪ ফেব্রুয়ারী ২০২৪/বিকাল ৪:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit