রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবল বর্ষণে ব্যাংকক পানির নিচে, দুর্যোগকবলিত এলাকা ঘোষণা মোহাম্মদপুরে অফিসে হামলা ও লুটপাট, জমি দখলের অভিযোগ রাড্ডা কার্যালয় ভাঙচুরে পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন, তদন্ত কমিটি গঠন ১ অক্টোবরের মধ্যে প্রাথমিকে নিয়োগপত্র না পেলে পরবর্তীতে বিবেচনা: শিক্ষামন্ত্রী জাসদ কার্যালয়ে ‘জয় বাংলা’স্লোগান ও গোপন বৈঠক, আ.লীগ সন্দেহে আটক ৫০ সারা দেশের বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি ভারতে বসে ফেসবুকে হুমকি-ধমকি দিয়ে লাভ হবে না: বিদ্যুৎমন্ত্রী পাতলা ওড়নায় মাথার চুল দেখা গেলে নারীর নামাজ হবে কি? জাগরিত চোখে স্বপ্ন দেখার নামই জীবন: কবি আবদুল হাই শিকদার

শরীয়তপুর-ঢাকা সড়কে ডাকাতিকালে গ্রেফতার ২ জন

খোরশেদ আলম বাবুল,শরীয়তপুর প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৪৩ Time View

খোরশেদ আলম বাবুল,শরীয়তপুর প্রতিনিধি : মধ্যরাতের পর পদ্মা সেতুর দক্ষিণ পাশের শরীয়তপুর সড়কে যানবাহন থামিয়ে অস্ত্রের মুখে হরহামেসাই ডাকাতি ও দস্যূতা করে আসছে একটি চক্র। গত ১৫ দিনে ডাকাতদের উৎপাত বেড়েই চলছিল। ২৪ ফেব্রুয়ারী গভীর রাতে ঢাকা-শরীয়তপুর সড়কের মজিদ বেপারী কান্দি এলাকায় ডাকাতি করার সময় এই চক্রের দুই সদস্য স্থানীয়দের হাতে ধরা পরে। স্থানীয়রা আকটকৃত দুই ডাকাতকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে।আটক হওয়া দুই ডাকাত সদস্য হলেন, বরিশালের গৌরনদী উপজেলার বদরপুর গ্রামের জাহাঙ্গীর মৃধার ছেলে রিপন মৃধা (৩৪) ও শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঘড়িষার এলাকার আমির হোসেন বেপারীর ছেলে জীবন বেপারী (৩৫)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মধ্যরাতে ঢাকা-শরীয়তপুর সড়কে যানবাহন থামিয়ে ডাকাতি সংঘঠিত হত। স্থানীয়রা ডাকাত দলের সদস্যদের আটক করার জন্য বিভিন্ন ভাবে চেষ্টা করে। শনিবার ভোর রাত ৩ টার দিকে মজিদ বেপারী কান্দি প্রাথমিক বিদ্যালয়ের পাশে ৩-৪ জনের ডাকাত দল দেশীয় অস্ত্র নিয়ে একটি মোটরসাইকেল ও একটি প্রাইভেটকারের গতিরোধ করে। যানবাহনের যাত্রি ও স্থানীয়রা প্রতিরোধ গড়ে ডাকাতদের ২ জনকে আটক করতে সক্ষম হয়।পদ্মা দক্ষিণ থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) এনামুল হক শিমুল বলেন, ডাকাত দলের দুই সদস্যকে স্থানীয়রা আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে। আহত অবস্থায় তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে।

কিউএনবি/অনিমা/২৪ ফেব্রুয়ারী ২০২৪/দুপুর ২:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit