বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
শিরোনাম
‘ছিনতাই’ সন্দেহে দিল্লিগামী ফ্লাইটের জরুরি অবতরণ, এরপর যা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার

ওষুধ নয়, হজমের সমস্যার সমাধানে এক ব্যায়ামই যথেষ্ট!

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৩৩ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : যোগাসনের অর্থ হলো শরীরের সমস্ত অংশকে প্রকৃতির সঙ্গে আত্মস্থ করা। এর ফলে শরীরের চালনা ও উৎফুল্লতা বজায় থাকে। নিয়মিত এ অভ্যাসে প্রাকৃতিক উপায়ে শারীরিক গঠন সুগঠিত হয় এবং শরীরের অতিরিক্ত ক্যালোরি ঝরতে সাহায্য করে। বিভিন্ন রোগ থেকেও মুক্তি পাওয়া যায়।

বিশেষজ্ঞরা বলছেন, পেটের নানা সমস্যা থেকে মুক্তি পেতে ও হজম শক্তি বাড়াতে বিশেষ একটি যোগব্যায়াম নিয়মিত করতে পারেন। আর সেটি হলো বজ্রাসন।
 
বজ্রাসন
 
বজ্রাসন হলো মেডিটেশন বা যোগব্যায়ামের একটি বিশেষ ধরন, যেটি একটি বিশেষ ভঙ্গিতে বসার মাধ্যমে করা হয়। বজ্রাসন যোগব্যায়ামের সবচেয়ে সহজ আসন। অন্য ব্যায়ামগুলো ভরপেটে নিষিদ্ধ হলেও বজ্রাসনের সেই নিষেধাজ্ঞাটা নেই। সহজ ব্যায়াম হলেও এর উপকারিতা অনেক বেশি। তাই বজ্রাসনকে বলা হয় উত্তম ব্যায়াম।
 
বজ্রাসনের উপকারিতা
 
নিয়মিত ব্রজাসন অনুশীলন করলে যেসব উপকারিতা পাওয়া যায় সেগুলো হলো-
 
১। পায়ের গঠন সুন্দর হয়।
২। মেরুদণ্ড সোজা থাকে।
৩। চুল পড়া বন্ধ হয়।
৪। হজম শক্তি বাড়ে ও পেটের গোলযোগ কমে।
৫। সায়াটিকা রোগ থেকে মুক্তি মেলে।
৬। শরীরের পেশীগুলো শক্তিশালী হয়।
৭। আথ্রাইটিস, কোমর-কাঁধের ও হাঁটুর ব্যথা দূর হয়।
৮। অনিদ্রা দূর হয়।
৯। পায়ের পাতা খিল ধরার সমস্যা থেকে মুক্তি মেলে।
১০। পাইলস রোগ ভালো হয়।
  
এ ভঙ্গিতে নিয়মিত বজ্রাসন অনুশীলন করুন। ছবি: সংগৃহীত

 

যেভাবে অনুশীলন করবেন
 
সামনের দিকে পা ছড়িয়ে মাথা সোজা করে বসুন। এরপর আস্তে আস্তে হাঁটু মুড়ে গোড়ালি জোড়া করে বসুন। উরুর ওপর সোজা করে হাত দু’টি রাখুন। স্বাভাবিক শ্বাসপ্রশ্বাস নিন। ২০ সেকেন্ড পর আস্তে আস্তে পুরনো ভঙ্গিতে ফিরে যান।

 

 

কিউএনবি/আয়শা/২১ ফেব্রুয়ারী ২০২৪/রাত ৮:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit