সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
শিরোনাম
বিশ্বে বিলিয়নেয়ারের সংখ্যা ৩৩০০ ছাড়াল ‘যুক্তরাষ্ট্র ছাড়াও ইসরায়েলের কিছু বন্ধু আছে, যেমন ভারত নামের ছোট একটা দেশ’ ধসে পড়া বহুতল ভবনের নিচে থেকে বাবা ও দুই ভাইকে জীবিত উদ্ধার! প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ মোহাম্মদ বিন সালমানের ৯ জুলাইয়ের মধ্যে সিটিজেন্স চার্টার হালনাগাদের নির্দেশ মাউশির বাংলা একাডেমিতে অধ্যাপক আবুল কাসেম ফজলুল হককে শেষ শ্রদ্ধা রোনালদো বনাম ইয়ামাল: আইবেরিয়ান ডার্বিতে ফুটবল বিশ্বের নজর মৃত্যুর দেড় বছর পর আসামি খালাস এত যুদ্ধ থামালাম, তবুও নোবেল পেলাম না—ট্রাম্পের আফসোস স্পিকার ও ১১ দলকে কোরআনের আয়াত শুনিয়ে জুলাই শহীদদের স্মরণ করল ইরান

বুলিংয়ের শিকার দীঘি, ভাবনার ক্ষোভ

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১১৩ Time View

বিনোদন ডেস্ক : আব্দুস সামাদ খোকন পরিচালিত সিনেমা ‘শ্রাবণ জোৎস্নায়’ শুক্রবার মুক্তি পেয়েছে। জনপ্রিয় কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলনের ‘শ্রাবণ জোৎস্নায়’ অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমাটি। এতে অভিনয় করেছেন প্রার্থনা ফারদিন দীঘি ও গাজী আব্দুন নূর। মুক্তির দিন থেকে সিনেমাটি দর্শক টানতে ব্যর্থ হচ্ছে- এমনই এক প্রতিবেদন প্রকাশ্যে আসে।

এ ঘটনায় বুলিংয়ের শিকার হয়েছেন দীঘি। সামাজিক যোগাযোগমাধ্যমে দীঘির পাশে দাঁড়িয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন ভাবনা। 

ভাবনা লিখেছেন- একটি ছবি মুক্তি পেয়েছে ‘শ্রাবণ জোৎস্নায়’। কাহিনি ইমদাদুল হক মিলন ও পরিচালক আব্দুস সামাদ খোকন। এটি সরকারি অনুদান পাওয়া ছবি। অনলাইনে শিরোনাম করেছে এ ছবির নাকি বিদ্যুতের বিলও না ওঠায় হল থেকে ছবি নামিয়ে দিয়েছেন হল মালিকেরা। সেখানে দীঘির ছবি দিয়ে তাকে এমনভাবে বুলিং করা হচ্ছে যেন ছবি না চলার দায় এই অভিনেত্রীর। 

এরপর নিজের অভিজ্ঞতা তুলে ধরে অভিনেত্রী বলেন, আমি ১৪ ফেব্রুয়ারি পেয়ারার সুবাস দেখতে গিয়েছিলাম পরিবার নিয়ে সীমান্ত স্কয়ারে। প্রেক্ষাগৃহে ১০ জন মানুষও ছিল না। দেশান্তর সিনেমার ক্ষেত্রেও এমনটা হয়েছে। যেদিন গিয়েছিলাম, আমি আর ডিরেক্টর আশুতোষ সুজন ছাড়া কেউ ছিল না।

ভাবনা বলেন, অনেক ভালো সিনেমা দেশে-বিদেশে সুনাম অর্জন করার পরেও প্রেক্ষাগৃহে মুক্তির পর দর্শক গ্রহণ করে না। দর্শকের দায় নেই যে সব সিনেমা তাদের পছন্দ করতে হবে। 

ভাবনার এ কথাগুলো বলার উদ্দেশ্য ছিল দীঘির সিনেমা মুক্তিকে কেন্দ্র করে তাকে নিয়ে নেতিবাচক প্রচারণা। সেটা উল্লেখ করে অভিনেত্রী বলেন, আসল কথায় আসি, এ কথাগুলো লিখলাম কারণ অনেক বিখ্যাত নির্মাতাদের, বিখ্যাত অভিনেতাদের ছবিও দর্শক প্রত্যাখ্যান করতে পারেন। তখন তো সেখানে এমন নিউজ হতে দেখি না। দীঘিকে কেন বুলিং করা হচ্ছে? এ দায় দীঘির একার নয়। 

অভিনেত্রীর কথায়, যাকে আঘাত দেওয়া সহজ আমরা তাকেই আঘাত দিতে পছন্দ করে থাকি। আমার প্রথম সিনেমা রিলিজের পর আমাকে এত সাইবার বুলিংয়ের স্বীকার হতে হয়েছিল যে আমি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছিলাম।

এ সময় দীঘিকে উদ্দেশ করে ভাবনা বলেন, প্রিয় দীঘি একদম মন খারাপ করা যাবে না। কাজ দিয়েই আমাদের জবাব দিতে হবে। আর শিল্পীর জীবনে আঘাত গুরুত্বপূর্ণ।

কিউএনবি/অনিমা/১৯ ফেব্রুয়ারী ২০২৪/রাত ১০:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit