শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
নওগাঁয় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পানির ফিল্টার প্রদান  নওগাঁয় দড়িবাঁধা অবস্থায় গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক মা-বোনের সম্ভ্রমহানির সাথে যারা বেঈমানী করেন, তাদের রাজনীতি করার অধিকার নেই: বরকত উল্লাহ বুলু সাভারে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন চৌগাছায় আগুন লেগে উপজেলা আইসিটি অফিস ও দুটি দোকান পুড়ে গেছে, অর্ধকোটি টাকার ক্ষতি  চৌগাছায় পৌরসভায় বিনা টেন্ডারেই করা হচ্ছে ১২ লাখ টাকার কাজ  একজন শ্রেষ্ঠ অভিনেত্রী শেখ হাসিনা ও ইলিয়াস আলী হত্যাকাণ্ডের নির্মমতাঃ ‘পেট ভেতরে ঢোকাও’, পরিচালকের সেই মন্তব্য আজও তাড়িয়ে বেড়ায় অভিনেত্রীকে হরমুজ প্রণালির অচলাবস্থা কাটাতে ব্রিটেনের নেতৃত্বে ৪০ দেশের জোট, নেই যুক্তরাষ্ট্র বুশেহর পারমাণবিক কেন্দ্রে থেকে কর্মীদের সরিয়ে নিচ্ছে রাশিয়া

জিম্মিদের নিয়ে হামাসকে যে আল্টিমেটাম দিল ইসরায়েল

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের গাজায় আটক জিম্মিদের নিয়ে সেখানকার প্রতিরোধ গোষ্ঠী হামাসকে আল্টিমেটাম দিল ইহুদিবাদী ইসরায়েল।

আগামী ১০ মার্চের মধ্যে তাদেরকে ফেরত না দিলে গাজার দক্ষিণাঞ্চলীয় রাফায় হামলা চালানো হবে ঘোষণা দিয়েছেন ইসরায়েলি যুদ্ধকালীন মন্ত্রিপরিষদের সদস্য বেনি গান্টজ।

তিনি বলেন, “গাজায় যেসব জিম্মিকে রাখা হয়েছে তাদের সবাইকে আগামী ১০ মার্চের মধ্যে ফেরত দিতে হবে। অন্যথায় রাফায় হামলা চালানো হবে।”

গাজার দক্ষিণে মানুষে গিজগিজ করা রাফা শহরে ইসরায়েলি সেনারা কখন প্রবেশ করবে সে বিষয়ে এটাই পরিষ্কার প্রথম ঘোষণা। তবে এই হামলার বিরুদ্ধে বিশ্বজুড়ে মত জোরালো হচ্ছে।

তবে ১০ মার্চ পর্যন্ত যে আল্টিমেটাম দিয়েছে ইসরায়েল, রিপোর্ট লেখা পর্যন্ত সে বিষয়ে হামাসের পক্ষ থেকে কোনও সাড়া মেলেনি।

ওদিকে কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানি জোর দিয়ে এই যুদ্ধে তাদের অবস্থান ব্যক্ত করেছেন।

তিনি বলেছেন, কোনও রকম পূর্ব শর্ত ছাড়া এই যুদ্ধের ইতি ঘটানো হলে তাতে বন্দি বিনিময়ে সুযোগ সৃষ্টি হবে। মিউনিখ নিরাপত্তা সম্মেলনে তিনি ফিলিস্তিনি জনগণকে নিয়ে মৌলিক সত্য এড়িয়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেন। তাদের অধিকার এবং অন্যায়ভাবে হত্যা করায় উদ্বেগ প্রকাশ করেন শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানি। রাশিয়া-ইউক্রেন যুদ্ধে কাতার যে ভূমিকা নিয়েছিল সেই একই ভূমিকার কথা বলেন তিনি। সূত্র: টাইমস অব ইসরায়েল

কিউএনবি/অনিমা/১৯ ফেব্রুয়ারী ২০২৪/বিকাল ৩:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit