মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
শিরোনাম
ইমরান খান ও তার স্ত্রীকে একক বন্দিশালায় না রাখার নির্দেশ আন্তর্জাতিক স্বর্ণের বাজারে বড় ধাক্কা ৪৫ বছর পর জিয়া হত্যার নতুন তথ্য মিলল মোজাফফরের ফোনে মক্কা প্যাক্টে ‘বাংলাদেশ ফার্স্ট’নীতি অনুসরণ করবে সরকার: শামা ওবায়েদ ৪৫ বছর পর জিয়া হত্যার নতুন তথ্য মিলল মোজাফফরের ফোনে প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশের কাছে হারের পর জিম্বাবুয়েকে নিয়েও সতর্ক অস্ট্রেলিয়া মুরগির মাংসের টুকরা বেশি খাওয়া নিয়ে ভারতে বন্ধুকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ নেপালে এখনও জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে আটকা ৯৩৩, চলছে উদ্ধার অভিযান ভারতে আতশবাজির কারখানায় বিস্ফোরণ, নিহত ১১

রাসিকে মাসব্যাপী ফ্রী মেডিকেল ক্যাম্পের উদ্বোধন

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৭৭ Time View

মোঃ আমজাদ হোসেন রাজশাহী জেলা প্রতিনিধি : রাজশাহী নগরীর ৩০ টি ওয়ার্ডে মাসব্যাপী ফ্রী মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেছেন, বাংলাদেশ ছাত্র লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাবেক সহসভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপকমিটির সদস্য, রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য ও যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. আনিকা ফারিহা জামান অর্ণা। রবিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর ২৯ ও ৩০ নং ওয়ার্ডের সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের চিকিৎসা সেবা দেওয়ার মধ্য দিয়ে এই ক্যাম্পের উদ্বোধন করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় তৃণমূল পর্যায়ের মানুষের মাঝে স্বাস্থ্য সচেতননা বৃদ্ধি ও ভালো চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে ডা. আনিকা ফারিহা জামান অর্ণার উদ্যোগে এই মাসব্যাপী ফ্রী মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

রাজশাহী মেডিকেল কলেজের ২০জন ইন্টার্ন চিকিৎসকদের একটি টিম ২টি ওয়ার্ডে ফ্রি মেডিকেল ক্যাম্পে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত চিকিৎসাসেবা প্রদান করেছে। পর্যায়ক্রমে নগরীর ৩০টি ওয়ার্ডে এই ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হবে। মাসব্যাপী ফ্রী মেডিকেল ক্যাম্পের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান, ফ্রী ব্ল্যাডগ্রুপিং করা, জটিল রোগে আক্রান্ত রোগীদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সুচিকিৎসার ব্যবস্থা করা, রোগীদের বিভিন্ন রোগ সম্পর্কে ধারণা প্রদান ও তাদের সচেতনতা বৃদ্ধি করা, দন্তরোগে আক্রান্ত রোগীদের জন্য দন্ত চিকিৎসক সেবা, রোগীদের মাঝে ভ্যাক্সিনেশন সেবা, মেয়েদের জটিল রোগের চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে।

ফ্রী মেডিকেল ক্যাম্প উদ্বোধনকালে উপস্থিত ছিলেন ২৯নং ওয়ার্ড কাউন্সিলর জাহের উদ্দিন সুজা, ৩০নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আলাউদ্দিন, সংরক্ষিত আসনের নারী কাউন্সিলর সুলতানা রাজিয়া, রাজশাহী মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি ডাঃ শুভ কুমার মন্ডল, সাধারণ সম্পাদক নাহিদ হাসান, মতিহার থানা ছাত্রলীগের সভাপতি নাহিদুল ইসলাম সুমন ও সাধারণ সম্পাদক সৌরভ শেখসহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

কিউএনবি/অনিমা/১৯ ফেব্রুয়ারী ২০২৪/সকাল ১১:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit