বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০২:২১ অপরাহ্ন

রাস্তার পাশের দোকান থেকে চকলেট কিনছেন যশ, পাশে স্ত্রী!

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১১৯ Time View

বিনোদন ডেস্ক : ‘কেজিএফ’ এর সাফল্যের পর দক্ষিণী তারকা যশ এখন বলিউডের পরিচিত মুখ। ‘কেজিএফ ২’-এর পরে এখনও পর্যন্ত তাকে অন্য বলিউড ছবিতে দেখা যায়নি। কয়েক মাস আগে শোনা গিয়েছিল নীতিশ তিওয়ারির ‘রামায়ণ’-এ ‘রাবণ’ হচ্ছেন যশ। সেই চরিত্র নাকি মোটেও পছন্দ ছিল না যশের। তবে শেষমেশ নাকি রাজি হয়েছেন ‘কেজিএফ’ তারকা। দীর্ঘ টালবাহানার পর রাবণের চরিত্রে চূড়ান্ত করা হয় যশকে।

কিছু দিন আগেই স্ত্রী রাধিকাকে সঙ্গে নিয়ে ইতালি থেকে ছুটি কাটিয়ে ফিরেছেন যশ। স্ত্রীর সঙ্গে বিদেশ ভ্রমণের ছবিও পোস্ট করেছিলেন দক্ষিণী তারকা। তবে এবার একেবারে অন্য ভূমিকায় দেখা গেল যশকে। কর্ণাটকের একটি স্থানীয় দোকান থেকে চকলেট কিনছেন ‘কেজিএফ’ তারকা। পাশে রয়েছেন স্ত্রী রাধিকাও।

স্থানীয় দোকান থেকে চকলেট কেনার এই ছবি সোশ্যালে ছড়িয়ে পড়তেই অনুরাগীরা প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। দক্ষিণী তারকারা এমনিতেই বেশি পারিশ্রমিক পান। ‘কেজিএফ’-এর বিপুল সাফল্যের পর যশের ‘ব্যাংক ব্যালেন্স’ও ফুলেফেঁপে উঠেছে। তাছাড়া ‘রাবণ’ চরিত্রের জন্য ১৫০ কোটি রুপি পারিশ্রমিক চেয়েছেন যশ। যা নাকি রণবীরের পারিশ্রমিককেও ছাপিয়ে গেছে। এমনিতে ‘কেজিএফ’-এর পরে যশ পারিশ্রমিক আরও বাড়িয়ে দিয়েছেন।

কিউএনবি/অনিমা/১৮ ফেব্রুয়ারী ২০২৪/বিকাল ৫:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit