শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম
নওগাঁয় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পানির ফিল্টার প্রদান  নওগাঁয় দড়িবাঁধা অবস্থায় গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক মা-বোনের সম্ভ্রমহানির সাথে যারা বেঈমানী করেন, তাদের রাজনীতি করার অধিকার নেই: বরকত উল্লাহ বুলু সাভারে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন চৌগাছায় আগুন লেগে উপজেলা আইসিটি অফিস ও দুটি দোকান পুড়ে গেছে, অর্ধকোটি টাকার ক্ষতি  চৌগাছায় পৌরসভায় বিনা টেন্ডারেই করা হচ্ছে ১২ লাখ টাকার কাজ  একজন শ্রেষ্ঠ অভিনেত্রী শেখ হাসিনা ও ইলিয়াস আলী হত্যাকাণ্ডের নির্মমতাঃ ‘পেট ভেতরে ঢোকাও’, পরিচালকের সেই মন্তব্য আজও তাড়িয়ে বেড়ায় অভিনেত্রীকে হরমুজ প্রণালির অচলাবস্থা কাটাতে ব্রিটেনের নেতৃত্বে ৪০ দেশের জোট, নেই যুক্তরাষ্ট্র বুশেহর পারমাণবিক কেন্দ্রে থেকে কর্মীদের সরিয়ে নিচ্ছে রাশিয়া

নিরাপত্তা সম্মেলনে বিশ্বনেতাদের অভিনন্দন পেলেন শেখ হাসিনা

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১১৪ Time View

ডেস্ক নিউজ : বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পুননির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন মিউনিখ নিরাপত্তা সম্মেলনে (এমএসসি) অংশ নেওয়া বিশ্বনেতারা। নিরাপত্তা সম্মেলনের প্রথম দিনে প্রধানমন্ত্রীর কর্মব্যস্ততা সম্পর্কে সাংবাদিকদের ব্রিফিংকালে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতি বিশ্ব নেতৃবৃন্দের মধ্যে ব্যাপক আকর্ষণ সৃষ্টি করেছে। তারা (বিশ্ব নেতারা) তাকে (প্রধানমন্ত্রী হিসেবে পুনঃনির্বাচিত হওয়ায়) অভিনন্দ জানিয়েছেন এবং তিনি (শেখ হাসিনা) এমএসসি-২০২৪-এর মনোযোগের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন।

ড. হাছান বলেন, এমএসসিতে আজ সাতটি দ্বিপাক্ষিক বৈঠক এবং একটি প্যানেল আলোচনায় অংশ নেওয়ায় প্রধানমন্ত্রী একটি ব্যস্ত দিন কাটিয়েছেন। ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন এবং কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী আবদুল রহমান আল-ছানির সঙ্গে বৈঠকে শেখ হাসিনা ফিলিস্তিন ও রোহিঙ্গা সমস্যার পাশাপাশি দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়েও আলোচনা করেন।

তিনি মেটা গ্লোবাল অ্যাফেইটস-এর প্রেসিডেন্ট এবং যুক্তরাজ্যের উপ-প্রধানমন্ত্রী স্যার নিক ক্লেগ এবং বিশ্বব্যাংকের ডেভেলপমেন্ট পলিসি অ্যান্ড পার্টনারশিপের সিনিয়র ম্যানেজিং ডিরেক্টর অ্যাক্সেল ভ্যান ট্রটসেনবার্গের সঙ্গেও বৈঠক করেন। বিশ্বব্যাংক চলমান ৫৬টি প্রকল্পে ১৬ বিলিয়ন ডলার এবং ৫০৯ মিলিয়ন ডলার বাজেট সহায়তার প্রতিশ্রুতি ছাড়াও সম্প্রতি রোহিঙ্গা ও দরিদ্র মানুষের জন্য ৭০০ মিলিয়ন প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্রুত বাজেটে সহায়তা দিতে বিশ্বব্যাংকের প্রতি আহ্বান জানিয়েছেন। বাংলাদেশে বিভিন্ন প্রকল্পে অর্থায়নের জন্য বিশ্বব্যাংককে ধন্যবাদও জানান প্রধানমন্ত্রী। উইমেন পলিটিক্যাল লিডার্স প্রেসিডেন্ট সিলভানা কোচ-মেহরিন বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে অন্যানের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ ও মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/১৭ ফেব্রুয়ারী ২০২৪,/দুপুর ১২:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit