ডেস্ক নিউজ : ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের একটি ক্রেন রেললাইনে পড়ে যাওয়ায় রাজধানীর সঙ্গে দেশের বেশিরভাগ অংশে ট্রেন চলাচল প্রায় পৌনে এক ঘণ্টা বন্ধ ছিল। শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর কারওয়ান বাজার ও মগবাজারের মাঝামাঝি অংশে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা রেলওয়ে থানার ওসি ফেরদৌস আহমেদ বিশ্বাস। তিনি বলেন, এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজে ব্যবহৃত ক্রেনটি সকাল ৬টা ৪০ মিনিটের দিকে রেললাইনের ওপর পড়ে যায়। ফলে সকাল সাড়ে ৭টা পর্যন্ত রেল চলাচল বন্ধ ছিল। তিনি জানান, ক্রেনটি সরিয়ে নেওয়ার পর ট্রেন চলাচল ফের শুরু হয়। এ ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে জানান তিনি।
কিউএনবি/আয়শা/১৭ ফেব্রুয়ারী ২০২৪,/দুপুর ১২:৩৩