বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
মধ্যপ্রাচ্যে আরও বিস্তৃত হচ্ছে যুদ্ধ? বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে চেয়েছে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ার বানাচ্ছে সৌদি আরব, ছাড়িয়ে যাবে বুর্জ খলিফা টেলিগ্রাম প্রতিষ্ঠাতা পাভেল দুরভের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা পিএসসির ৮ ক্যাটাগরির ৩১ জুলাইয়ের নিয়োগ পরীক্ষা স্থগিত অধিভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে কারিগরি বোর্ডের জরুরি নির্দেশনা ভূমিকম্প মোকাবিলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী শাপলা চত্বর হত্যা মামলায় গ্রেফতার লতিফ সিদ্দিকী ওয়ানডেতে নেতৃত্ব হারালেন মিরাজ, নতুন অধিনায়ক লিটন দেশের বিভিন্ন স্থানে টানা ৫ দিন ভারি বর্ষণ হতে পারে

সরকার গঠনের আগেই জামিনের মেয়াদ বাড়ল ইমরান খানের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন। রাওয়ালপিন্ডির একটি আদালত ৯ মে’র ঘটনা সম্পর্কিত অন্তত এক ডজন মামলায় কারাবন্দি ইমরান খান এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশিকে জামিন দেয়ার কয়েকদিনের মধ্যেই ইমরানের জামিনের মেয়াদ বাড়ল।

ডনের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার মামলাগুলোর শুনানি করেন এটিসির বিচারক আরশাদ জাভেদ। শুনানির সময় একজন সহকারী আইনজীবী আদালতকে জানান, ইমরান খানের আইনজীবী আল কাদির ট্রাস্ট মামলায় ব্যস্ত ছিলেন এবং তিনি তার যুক্তি উপস্থাপনের জন্য আরও সময় চেয়েছেন। পরবর্তীতে এটিসি সেই অনুরোধ গ্রহণ করে আদেশ দেন যে, পরবর্তী শুনানির সময় আদিয়ালা জেল থেকে ভিডিও লিঙ্কের মাধ্যমে ইমরান খানের উপস্থিতি নিশ্চিত করার ব্যবস্থা করা হবে।

এর আগে, গত শনিবার (১০ জানুয়ারি) ইমরান খানকে ১২টি মামলায় জামিন দেন পাকিস্তানের সন্ত্রাসবাদবিরোধী আদালত। যেসব মামলায় ইমরান জামিন পেয়েছেন, তার সবগুলোই গত ৯ মে দাঙ্গার সঙ্গে জড়িত। ইসলামাবাদ হাইকোর্টে হাজিরা দিতে গিয়ে গত ৯ মে আদালত চত্বরে গ্রেফতার হয়েছিলেন ইমরান খান।

তার গ্রেফতারের পর বিক্ষোভে ফেটে পড়ে ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই ইনসাফের নেতা-কর্মী-সমর্থকরা। পাকিস্তানের ইতিহাসে প্রথমবারের মতো সেবার সেনানিবাস ও সামরিক বাহিনীর বিভিন্ন স্থাপনায় হামলা চালায় বলে অভিযোগ ওঠে ইমরান ও তার দল পিটিআই’র বিরুদ্ধে।

 

 

কিউএনবি/আয়শা/১৫ ফেব্রুয়ারী ২০২৪,/বিকাল ৫:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit