বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
মাদক বিক্রেতাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ তাহসিন হত্যা মামলায় ডেভিড ইমন শ্যোন অ্যারেস্ট ছেলেদের চুল ভালো রাখার উপায় অ্যালার্ম ছাড়াই ঘুম থেকে উঠবেন যেভাবে ইসলামী বিশ্ববিদ্যালয়ে জাপানি ও চীনা ভাষা শিক্ষার উদ্যোগ দক্ষিণ আফ্রিকাতেও বাংলাদেশের প্রতিদ্বন্দ্বিতা দেখার আশায় ডি ভিলিয়ার্স ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ৬লাখ ৩৪ হাজার টাকার মা,দক ও চোরাচালানি পণ্য আ,টক চেয়ার বা সোফার পেছনে জাতীয় পতাকা ব্যবহার বন্ধে হাইকোর্টের নির্দেশ ইনস্টাগ্রামের এক মেসেজে বদলে গেল রুক্মিণীর ভাগ্য অভিবাসন ব্যবস্থাপনা সুসংহত করতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের আহ্বান

বাভুমার অসাধারণ কীর্তির পরও চাপের মুখে প্রোটিয়ারা

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ১৬৮ Time View

স্পোর্টস ডেস্ক : দুই ম্যাচের সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনটি শেষ পর্যন্ত দাঁড়াল সমতায়। ব্যাটাররা বড় ইনিংস খেলতে ব্যর্থ হওয়ায় ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম দিন শেষে ৬ উইকেটে ২৪৭ রান তুলেছে সফরকারী দক্ষিণ আফ্রিকা। দলের হয়ে সর্বোচ্চ ৪৯ রান করেন ট্রিস্টান স্টাবস। ৩ উইকেট নিয়ে ভারতের সফল বোলার স্পিনার কুলদীপ যাদব। 

শনিবার (২২ নভেম্বর) গৌহাটিতে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে দারুণ সূচনা করে দক্ষিণ আফ্রিকা। উদ্বোধনী জুটিতে ১৬১ বলে ৮২ রান তুলেন দুই ওপেনার এইডেন মার্করাম ও রায়ান রিকেলটন। ২৭তম ওভারে মার্করামকে ব্যক্তিগত ৩৮ রানে বোল্ড করে ভারতকে প্রথম সাফল্য এনে দেন তারকা পেসার জসপ্রিত বুমরাহ। 
পরের ওভারে ভারতকে দ্বিতীয়বারের মত উইকেট শিকারের আনন্দে মাতান কুলদীপ যাদব। ৩৫ রান করা রিকেলটনকে শিকার করেন তিনি। ৮২ রানে ২ উইকেট পতনের পর দক্ষিণ আফ্রিকাকে ১৮২ বলে ৮৪ রানের জুটি এনে দেন ট্রিস্টান স্টাবস ও অধিনায়ক টেম্বা বাভুমা। 
তবে রবীন্দ্র জাদেজার বলে শেষ হয় বাভুমার ৯২ বলে ৫টি চারে ৪২ রানের ধৈর্যশীল ইনিংস। এই ইনিংসের মধ্য দিয়ে বাভুমা গড়েন একটি অনন্য রেকর্ড। দক্ষিণ আফ্রিকার টেস্ট অধিনায়ক হিসেবে মাত্র ২০ ইনিংসে ১০০০ রান পূর্ণ করেন তিনি, যা দেশটির ইতিহাসে যৌথভাবে দ্বিতীয় দ্রুততম।
এরপর হাফ-সেঞ্চুরির দ্বারপ্রান্তে গিয়ে কুলদীপের দ্বিতীয় শিকার হয়ে ৪৯ রানে আউট হন স্টাবস। ফলে টেস্ট ইতিহাসে এই প্রথম কোন দলের ব্যাটিং ইনিংসে উপরের সারির প্রথম চার ব্যাটারের সবাই ৩৫ থেকে ৪৯ রানের মধ্যে আউট হলেন। ছয় নম্বরে নামা ওয়াইন মুল্ডারকে ১৩ রানে বিদায় দেন কুলদীপ। 
এতে ২০১ রানে পঞ্চম উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। এরপর দক্ষিণ আফ্র্রিকাকে আরও একটি হাফ-সেঞ্চুরি জুটি এনে দেওয়ার চেষ্টা করেছিলেন টনি ডি জর্জি ও সেনুরান মুথুসামি। কিন্তু জুটিতে ৪৫ রান যোগ হবার পর জর্জিকে সাজঘরে ফেরত পাঠান পেসার মোহাম্মদ সিরাজ। ২৮ রান করেন জর্জি। 
আলোকস্বল্পতার কারণে ৪৯ বল বাকী থাকতে দিনের খেলার ইতি ঘটে। মুথুসামি ২৫ ও কাইল ভেরেনি ১ রানে অপরাজিত থাকেন। ৮১.৫ ওভারে ৬ উইকেটে ২৪৭ রান করে দক্ষিণ আফ্রিকা। কুলদীপ ৩টি ও বুমরাহ-সিরাজ ও জাদেজা ১টি করে উইকেট নেন।

 

কিউএনবি/আয়শা/২২ নভেম্বর ২০২৫,/রাত ১০:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit