মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন

দুবাই ক্যাপিটালসে ডাক পেলেন মুস্তাফিজ

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ১৫২ Time View

স্পোর্টস ডেস্ক : প্রথমবারের মতো আইএল টি-টোয়েন্টি লিগে খেলার সুযোগ পাচ্ছেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। তাকে দলে নিয়েছে দুবাই ক্যাপিটালস। আনুষ্ঠানিকভাবে নিজেদের সামাজিক মাধ্যমে ঘোষণা দিয়েছে দলটি।

মুস্তাফিজকে দলে নেওয়ার বিষয়টিতে ছিল কিছুটা নাটকীয়তা। তিন মাস আগে ইংল্যান্ডের বাঁহাতি পেসার লুক উডের বদলি হিসেবে মুস্তাফিজকে নেয় ক্যাপিটালস। কিন্তু প্রায় এক মাস আগে উডকে ছেড়ে দেওয়ার ঘোষণা দেয় তারা এবং তার বদলে নেয় হায়দার আলীকে, ফলে মুস্তাফিজের আইএল টি-টোয়েন্টি খেলার সম্ভাবনা নিয়ে শঙ্কা তৈরি হয়।

তবে আগামী ২ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া টুর্নামেন্টের জন্য আবারও মুস্তাফিজকে দলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ক্যাপিটালস। জিএম রিতেশের জায়গায় তাকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর আগে আইএল টি-টোয়েন্টিতে সাকিব আল হাসান ও তাসকিন আহমেদও দল পেয়েছেন। সাকিব খেলবেন মুম্বাই এমিরেটসের হয়ে, আর তাসকিন শারজাহ ওয়ারিয়র্সের হয়ে মাঠে নামবেন।

 

 

কিউএনবি/আয়শা/২২ নভেম্বর ২০২৫,/রাত ১০:৪৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit