রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
শিরোনাম
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক, কী আলোচনা হলো কালীগঞ্জে ঘুস দুর্নীতি চাঁদাবাজি ও মাদককে ‘হারাম’ ঘোষণা করলেন রাশেদ খান সাব্বিরের দায়িত্বশীল ব্যাটিংয়ে বাংলাদেশের জয় অনুমোদিত নকশার বাইরে ভবন নির্মাণ করা যাবে না: গণপূর্তমন্ত্রী ৫.৯ মাত্রার ভূমিকম্পে কাঁপল জাপান, আহত ২০ স্থানীয় নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর ব্যবস্থা: রাশেদ খান জেন-জির ক্ষোভে নড়েচড়ে বিজেপি, তরুণ ভোট টানতে মাঠে বিশেষ টিম দুর্নীতি ঠেকাতে ডিজিটাল-স্বয়ংক্রিয় ব্যবস্থা চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীর হাতে যোগদানপত্র দাখিল করলেন জহির উদ্দিন স্বপন বন্দরগাঁও ইসলামিয়া আলিম মাদ্রাসার অ্যালামনাই এসোসিয়েশনের ১ম পুনর্মিলী সম্পন্ন

আগামী ৩ দিন ঘুমাবেন শান্ত

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ১৯ Time View

স্পোর্টস ডেস্ক : ২৩ বছর পর অস্ট্রেলিয়া সফরে গিয়ে সিরিজের প্রথম টেস্ট ডারউইনে স্বাগতিকদের ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়েছিল বাংলাদেশ। অথচ এক সপ্তাহের ব্যবধানে মুদ্রার অন্য পিঠও দেখল বাংলাদেশ দল। 

ম্যাকাইয়ে দ্বিতীয় টেস্টে ইনিংস ব্যবধানে হারল টাইগাররা। মাত্র দুই দিনেই হেরে গেলো বাংলাদেশ দল। এত দ্রুত ম্যাচ শেষ হয়ে যাওয়ায় বাংলাদেশ দলের সামনে ৩ দিন বিশ্রাম নেওয়ার সুযোগ। 

আগামী কয়েক দিন কী করবেন—ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে এই প্রশ্ন করা হলে মজার ছলে জবাব দিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তিনি বলেছেন, ‘ঘুমাব, শুয়ে থাকব।’

ম্যাকাই টেস্টে দুই ইনিংসেই এক শর নিচে অলআউট হয়েছে বাংলাদেশ। এমন পারফরম্যান্সে কোনো অজুহাত দাঁড় করাতে চান না শান্ত, ‘আমরা ভালো ব্যাটিং করিনি, কোনো অজুহাত নেই। ওরা খুব ভালো বোলিং করেছে। সামনে এগোতে হলে আমাদের কিছু কৌশলগত জায়গায় উন্নতি করতে হবে।’

গতকাল প্রথম দিনেই ১৮ উইকেট পড়ে যায় দুই দলের। আজ আড়াই সেশনেই পড়েছে ১২ উইকেট। দুই দিনে টেস্ট শেষ হওয়ায় ম্যাকাইয়ের পিচের মান নিয়ে আলোচনা হচ্ছে। 

শান্তর মতে, পিচ যথেষ্ট চ্যালেঞ্জিং ছিল, ‘উইকেট অবশ্যই চ্যালেঞ্জিং ছিল। প্রথম দিন ১৮ উইকেট পড়েছে। শুধু যদি এমন হতো আমাদের পড়েছে, ওদের পড়েনি, তাহলে আমি বুঝতাম…। ওরা যেভাবে ব্যাটিং করেছে, আমাদের বোলাররা যেভাবে বোলিং করেছে, দেখলেই বুঝবেন কত কঠিন সময়ের মধ্যে দিয়ে গেছে।’

 

 

কিউএনবি/আয়শা/২৩ অগাস্ট ২০২৬,/রাত ৮:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit