বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
শিরোনাম
কুয়েতের রাষ্ট্রদূতের সাথে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ পেনাল্টিতে গোল না হলে ফল ভিন্ন হত: অর্পিতা বিশ্বাস অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান চীনের সরকারি দফতরে কর্মরতদের নিয়ম-শৃঙ্খলা মেনে চলা জরুরি: কৃষিমন্ত্রী জৈব পদ্ধতিতে লটকন চাষে সফল উদ্যোক্তা, বাড়ছে কৃষকের আগ্রহ চীনে ১০ম ওয়ার্ল্ড জুনিয়র উশু চ্যাম্পিয়নশিপে সিলেটের আনোয়ার হোসেনের কৃতিত্ব লালমনিরহাটে একটি রেস্টুরেন্টকে ২ লাখ টাকা জরিমানা, ম্যানেজারের কারাদণ্ড নোয়াখালীতে ডিএনসির অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৫ বাবা-মাকে খাওয়ানো নিয়ে দ্বন্দ্বে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন জাতীয় সংসদের অধিবেশন শুরু

আখাউড়ায় সরস্বতী পূজায় শিশুদের সাজ দিয়ে ব্যতিক্রম আয়োজন সহপাঠিকে ছাতা দিচ্ছেন বঙ্গবন্ধু বই উৎসবের উদ্বোধন হাসিনার

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৫০০ Time View
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ছোটবেলায় বিদ্যালয়ের সহপাঠিকে নিজের ছাতা দিয়ে দেওয়াটা জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের এক প্রকার যেন নেশায় পরিণত হয়েছিলো। ছোট্ট শিশু রুদ্রজিৎ পাল ঠিক যেন বঙ্গবন্ধুর সাজ সেজে সেই চিত্রটাই তুলে ধরলেন।গত কয়েক বছর ধরে ১ জানুয়ারি একযোগে বই উৎসব পালিত হয়।
এটা সরকারের একটা বড় সাফল্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এ উৎসবের অংশিদার হন। ছোট শিশু ঐশি মল্লিক নিজেকে শেখ হাসিনার সাজে সাজিয়ে বই তুলে দিচ্ছেন এক শিক্ষার্থীর হাতে।এখানেই শেষ নয়। মন্ডপের সামনে মাটির প্রতিমার সঙ্গে শোভা পাচ্ছে ‘জ্যান্ত প্রতিমাও’। শিশুকে সাজানো হয়েছে দেবি সরস্বতী। সামনেই লোকনাথ ব্রহ্মচারি, রাধাকৃষ্ণ। ফুটিয়ে তোলা হবে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ ও অপরাজেয় বাংলার চিত্র।   এ আয়োজন সরস্বতী পূজাকে ঘিরে। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার অরুণ সংঘ এ আয়োজন করেছে। বুধবার রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠের এ আয়োজনে মোট ৩১ জন শিশু অংশ নেয়। গত দুই সপ্তাহ ধরে তারা এ বিষয়ে প্রশিক্ষণ নেয়। বুধবার সন্ধ্যা সাতটা থেকে রাত ১০টা পর্যন্ত চলে শিশুদের এ প্রদর্শনী। 

আয়োজকরা জানান, তাদের এবারের থিম ছিলো ‘লাল সবুজের বাংলাদেশ, শিশুরাই গড়বে আগামীর দেশ’। থিমের সঙ্গে মিল রেখে ইতিমধ্যেই তাদের লাল সবুজের আকৃতিতে তাদের প্যান্ডেল নির্মাণ করা শেষ করা হয়েছে। স্থায়ী শহীদ মিনারের পাশাপাশি অস্থায়ীভাবে সেখানে স্মৃতিসৌধ নির্মাণ করা হয়েছে। শৈল্পিক কাজ ছিলো মন্ডপে ঢোকার জন্য তৈরি করা ফটকে।  
সংগঠনের পক্ষে নান্টু বনিক, সুরজিৎ পাল জানান, এবারের আয়োজন শিশুদেরকে ঘিরে। প্রতিবারের মতো এবারও তারা ব্যতিক্রম চিন্তা নিয়ে হাজির হয়েছেন। কয়েকদিন ধরে প্রশিক্ষণ চলতে থাকায় বেশ সাড়াও পড়ে এ আয়োজনের। পুজা উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় লোকসংগীত শিল্পী কুদ্দুস বয়াতি সংগীত পরিবেশন করবেন। এছাড়া কয়েকজনকে সংবর্ধণাও দেওয়া হবে।  

 

কিউএনবি/অনিমা/১৪ ফেব্রুয়ারী ২০২৪/রাত ৮:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit