মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন

নেত্রকোনায় মিথ্যে অভিযোগে হয়রানীর চেষ্টা

শান্তা ইসলাম নেত্রকোনা প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৪৬ Time View

শান্তা ইসলাম নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনা জেলা শহরের ছোট বাজারের জহির ডেন্টাল কেয়ারের নামে ভূয়া অভিযোগ দিয়ে হয়রানীর চেষ্টার অভিযোগ ওঠেছে জেলা শহরের উত্তর কাটলীর রাসেলের বিরুদ্ধে। এ ব্যাপারে জহির ডেন্টাল কেয়ারের সত্বাধিকারী মো. জহিরুল ইসলাম তালুকদার বুধবার জেলা প্রশাসক বরাবরে লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগে জানা গেছে, নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে মো. জহিরুল ইসলাম তালুকদার প্রায় ১৬ বছর মেডিকেল টেকনোলজিস্ট (ডেন্টাল) হিসেবে কর্মরত আছেন। তিনি জেলা শহরের ছোট বাজারে নেত্রকোনা নাসিং হোমের নীচতলায় জহির ডেন্টাল কেয়ার নামে ডেন্টাল চেম্বার পরিচালনা করেন। সম্প্রতি কিছুদিন ধরে কতিপয় নামধারী ব্যক্তি নানা অজুহাতে তার কাছে টাকা দাবি করছিল।

টাকা দিতে অস্বীকার করায় তার বিরুদ্ধে নেত্রকোনা জেলা শহরের উত্তর কাটলী গ্রামের সেলিম বেপারীর ছেলে রাসেলের নাম দিয়ে জেলা প্রশাসক বরাবরে চিকিৎসা নিতে গিয়ে হয়রানীর শিকার হওয়ার অভিযোগ করা হয়। অভিযোগে উল্লেখ করা হয় গত ৪ জানুয়ারী রাসেল তার কাছে গেলে চিকিৎসা দেওয়া হয়। এতে রাসেলের ক্ষতি হয়। অথচ ওই তারিখে জহিরুল ইসলাম তালুকদার ওমরা হজ পালনের জন্য সৌদি আরবে অবস্থান করছিলেন।

ওই বিষয়টি স্থানীয় কিছু অনলাইন পোর্টালে জহিরুল ইসলামের নাম ও পদবী বিকৃত করে সংবাদ পরিবেশন করা হয়। বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য জহিরুল ইসলাম তালুকদার গতকাল বুধবার জেলা প্রশাসক বরাবরে লিখিত অভিযোগ দিয়েছেন। রাসেল বলেন, আমি জহিরুল ইসলাম না থাকা অবস্থায় তার চেম্বারে অন্য একজনকে দিয়ে দাতের চিকিৎসা করাই। এতে আমার দাতের ক্ষতি হয়েছে। জহিরুল ইসলাম দেশে আসার পর তাকে জানিয়েছি।

 

 

কিউএনবি/আয়শা/১৪ ফেব্রুয়ারী ২০২৪,/বিকাল ৫:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit