শুক্রবার, ২২ মে ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন

প্রেসিডেন্ট আলভি কি নতুন প্রধানমন্ত্রীকে শপথ পড়াতে পারবেন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১২৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি সেই দেশের নতুন প্রধানমন্ত্রীকে শপথ পড়ানোর সুযোগ না-ও পেতে পারেন। কারণ নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের আগেই আলভির উত্তরসূরি নির্বাচিত হতে পারে।

গতকাল সোমবার দ্য নিউজকে একটি সূত্র জানায়, পাকিস্তানের পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটের ৫৩ সদস্যের নির্বাচন ৮ মার্চের আগে হতে হবে। সিনেটের চেয়ারম্যান, ডেপুটি চেয়ারম্যান নির্বাচনও এ সময়ের মধ্যে হতে হবে। এছাড়া ৮ মার্চের আগেই দেশটির প্রেসিডেন্ট নির্বাচন হতে হবে।

সূত্র জানায়, এক সপ্তাহ আগে প্রেসিডেন্ট নির্বাচন হলে আলভি আর নতুন প্রধানমন্ত্রীকে শপথ পড়ানোর সুযোগ পাবেন না। সেক্ষেত্রে নতুন প্রেসিডেন্ট দেশটির নতুন প্রধানমন্ত্রীকে শপথ পড়াবেন। সূত্র বলছে, জাতীয় ও প্রাদেশিক পরিষদের সদস্যরা শপথ নেওয়ার পর তারা সিনেট সদস্য নির্বাচনে ভোট দেওয়ার যোগ্য হবেন।

জাতীয় পরিষদের অধিবেশন ২৬ ফেব্রুয়ারি ডাকা হতে পারে। প্রাদেশিক পরিষদের অধিবেশন একই দিন বা পরের দিন ডাকা হতে পারে। তবে নতুন পার্লামেন্টের অধিবেশন ডাকার শেষ সময় ২৯ ফেব্রুয়ারি। সিনেট নির্বাচনে সময় লাগবে চার দিন। সিনেট সদস্যদের শপথ গ্রহণ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে প্রেসিডেন্ট নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।
 

 

কিউএনবি/আয়শা/১৩ ফেব্রুয়ারী ২০২৪,/রাত ১০:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit