শুক্রবার, ২২ মে ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন

পয়লা ফাগুনে বৃষ্টির আভাস

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৭৫ Time View

ডেস্ক নিউজ : মাঘের শেষ দিনে মঙ্গলবার দেশের তিন বিভাগে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর পরদিন অর্থাৎ ফাল্গুনের প্রথম দিনে এর আওতা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাসে বলা হয়েছে। সেই সঙ্গে আজ সারাদেশে ১ থেকে ২ ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে। 

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস থেকে এ তথ্য জানা গেছে। 

আজ পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। 

সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে ভোরের দিকে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

এ দিন ঢাকায় পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। আজ সকাল ৬টায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭৪ শতাংশ। 

বুধবার (১৪ ফেব্রুয়ারি) বৃষ্টিপাতের সম্ভাব্য এলাকা আরও বাড়বে। যশোর ও কুষ্টিয়া অঞ্চলসহ রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাসে বলা হয়েছে। অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এদিন সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়লেও সামান্য কমতে পারে দিনের তাপমাত্রা। 

পরদিন বৃহস্পতিবার রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টির আভাস রয়েছে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে জানানো হয়েছে। 

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ৯ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সীতাকুণ্ড ৩০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

কিউএনবি/অনিমা/১৩ ফেব্রুয়ারী ২০২৪,/রাত ১০:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit