আন্তর্জাতিক ডেস্ক : আজারবাইজান সীমান্ত থেকে ছোড়া শেলে আর্মেনিয়ার ৪ সেনা নিহত ও একজন আহত হয়েছেন বলে জানা গেছে। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) আর্মেনিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে চীনের সংবাদমাধ্যম সিজিটিএন এ খবর জানায়।
খবরে বলা হয়, স্থানীয় সময় ভোর সাড়ে পাঁচটায় ও সকাল সাড়ে নয়টার দিকে আজারবাইজান থেকে সিউনিক অঞ্চলের ভিসিনিটির হারকিন হ্যান্ডে দুইবার শেল ছোড়া হয়েছে। এতে আর্মেনিয়ার ৪ জন সেনা নিহত হয়েছেন। এ ছাড়া আরো একজন আহত হয়েছেন।
নতুন করে উত্তেজনার পরিপ্রেক্ষিতে রাশিয়া দুই দেশকে হামলা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। রাশিয়া বলেছে, মঙ্গলবারের হামলায় হতাহতের ঘটনা ঘটেছে। এতে দুই দেশের মধ্যে সম্পর্কের আরো অবনতি ঘটাতে পারে। এমনিতেই ২০২৩ সালের সেপ্টেম্বর থেকে এ অঞ্চলে ভয়াবহ যুদ্ধ চলে আসছে।
রাশিয়ার সঙ্গে আর্মেনিয়া ও আজারবাইজানের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। এ এলাকায় উত্তেজনা প্রশমন ও শান্তি বজায় রাখতে সীমান্ত এলাকায় রাশিয়ার সীমান্ত রক্ষী বাহিনী টহল দেয়।
কিউএনবি/আয়শা/১৩ ফেব্রুয়ারী ২০২৪,/রাত ১০:০২