বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার রাজধানীসহ সারাদেশে শীত নামবে কবে, জানাল আবহাওয়া অধিদপ্তর ‘ছিনতাই’ সন্দেহে দিল্লিগামী ফ্লাইটের জরুরি অবতরণ, এরপর যা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত

যে কারণে ভারতে ভিসা জটিলতায় ইংলিশ স্পিনার রেহান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৭৬ Time View

স্পোর্টস ডেস্ক : এবার ভারতে এসে ভিসা জটিলতায় পড়লেন আরেক ইংলিশ ক্রিকেটার। রাজকোট বিমানবন্দরে লম্বা সময় স্পিনার রেহান আহমেদকে আটকে থাকতে হয়েছে।

কয়েকদিন আগেও ভিসা জটিলতায় পড়েছিলেন পাকিস্তানি বংশোদ্ভুত ইংলিশ ক্রিকেটার শোয়েব বাশির। এ নিয়ে বেশ সমালোচনায়ও হয়। 
  
টেস্ট সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচের মাঝখানে লম্বা বিরতিতে ৬ দিনের ছুটি নিয়ে আবুধাবিতে গিয়েছিলেন রেহান। সেখান থেকে ফেরার সময় সমস্যার সম্মুখীন হন তিনি। ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, ‘সিঙ্গেল এন্ট্রি’ ভিসার কারণে রাজকোটের হিরাসার বিমানবন্দরে আটকা পড়েন ইংলিশ এই স্পিনার। পরে অবশ্য স্থানীয় কর্তৃপক্ষ স্বল্পকালীন ব্যবস্থা নিয়ে আপাতত একটা সমাধান করে দেয়।  

তবে সিরিজে রেহানের আসা নিয়ে সমস্যা হয়নি। কারণ গত অক্টোবর-নভেম্বরে ওয়ানডে বিশ্বকাপের ইংল্যান্ড দলের ‘স্ট্যান্ড বাই’ ক্রিকেটার হিসেবে তার ভিসা করা ছিল। সমস্যা হয়েছে কেবল ‘সিঙ্গেল এন্ট্রি’র জন্য।  

ভারতীয় ক্রিকেট বোর্ডের এক মুখপাত্র জানিয়েছেন, ‘ইংল্যান্ড দলকে আবার ভিসা প্রক্রিয়া শুরুর পরামর্শ দেওয়া হয়েছে, যা আগামী দুই দিনের মধ্যে হয়ে যাবে। ওই ক্রিকেটারকে দেশে ঢোকার অনুমতি দেওয়া হয়েছে এবং মঙ্গলবার অনুশীলনেও তাকে দেখা যাবে। ’

চলতি সিরিজের প্রথম দুই টেস্টেই খেলেছেন রেহান। বল হাতে ৮ উইকেট নেওয়ার পাশাপাশি এই স্পিনার ব্যাট হাতে করেছেন ৭০ রান। গত ডিসেম্বরে টেস্ট অভিষেকে পাকিস্তানের বিপক্ষে ৭ উইকেট নিয়েছিলেন তিনি।

কিউএনবি/অনিমা/১৩ ফেব্রুয়ারী ২০২৪/দুপুর ২:১১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit