বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনাম
পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ১৬ শিক্ষার্থী নিহত, আহত ১৯ প্রাথমিক স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: মন্ত্রী মিষ্টির শূন্য আসনে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ শুরু কাল ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি উত্তর কোরিয়া ও চীনের মধ্যে নতুন সেতু চালু, নিষেধাজ্ঞা এড়াবেন কিম? বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার রাজধানীসহ সারাদেশে শীত নামবে কবে, জানাল আবহাওয়া অধিদপ্তর ‘ছিনতাই’ সন্দেহে দিল্লিগামী ফ্লাইটের জরুরি অবতরণ, এরপর যা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ

সহ-অধিনায়ক কে থাকবেন?

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৭৬ Time View

স্পোর্টস ডেস্ক : তিন ফরম্যাটেই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়েছেন সাকিব আল হাসান। ফলে তিন ফরম্যাটের নেতৃত্বের ভার দেওয়া হয়েছে নাজমুল হোসেন শান্তকে। এসেছেন নতুন নির্বাচক। নানা সমালোচনা আর বিতর্কে থাকা মিনহাজুল আবেদীন নান্নুকে বাদ দেওয়া হয়েছে। বাদ পড়েছেন হাবিবুল বাশার সুমনও। চূড়ান্ত হয়েছে আগামী এক বছরের বিসিবি কেন্দ্রীয় চুক্তি। 

তবে এতকিছুর মাঝে চাপা পড়ে গিয়েছে সহ-অধিনায়কের আলোচনা। জাতীয় দলের সামনে ঠাসা সূচি। মাঠে শান্তর ডেপুটি কে হবেন, সে আলোচনাও নিশ্চিতভাবেই হয়েছে বোর্ড সভায়। তবে বিষ্ময়ের ব্যাপার, শান্তর ডেপুটি ইস্যুতে আসেনি কোনো সমাধান। 

বহুল প্রতীক্ষিত বিসিবি বোর্ড সভা শেষে নাজমুল হাসান পাপন বলেছেন, ‘সহ-অধিনায়ক আমরা সিরিজ বাই সিরিজ করতে চাচ্ছি। সমস্যা হচ্ছে, সবগুলোতে সব খেলোয়াড় থাকবে কিনা নিশ্চিত নই। একজন খেলোয়াড় সব ফরম্যাটে থাকবে কিনা নিশ্চিত না। কেউ টেস্ট বা ওয়ানডেতে থাকলে টি-টোয়েন্টিতে নাও থাকতে পারে। আবার ওয়ানডে বা টি-টোয়েন্টিতে থাকলে টেস্টে নাও থাকতে পারে।’ 

যদিও নিজের বক্তব্যের শেষদিকে এসে পাপন ঠিকই জানিয়েছেন, সহ-অধিনায়ক পদের জন্য কে এগিয়ে, সেটাও অনেকটা নির্ধারিত, ‘আমরা মোটামুটি নিশ্চিত করে ফেলেছি কে থাকবে তবে ওই নির্দিষ্ট সিরিজে কে থাকবে সেটার ওপর নির্ভর করে এটা পরিবর্তন হতে পারে। এজন্য আমরা সময় নিচ্ছি। সহ-অধিনায়ক সামনেই ঘোষণা করা হবে।’

কিউএনবি/অনিমা/১৩ ফেব্রুয়ারী ২০২৪/দুপুর ১২:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit