শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
শিরোনাম
বিএনপি চাইলে ২০৩১ সাল পর্যন্ত রাজপথ দখলে রাখতে পারবে : মীর শাহে আলম জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণে ওয়াকআউট করা দেশগুলোর মধ্যে ছিল বাংলাদেশও প্রধানমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের উপ-প্রধানমন্ত্রীর বৈঠক মার্কিন নিষেধাজ্ঞার চাপে ইরানি এয়ারলাইন নিষিদ্ধ করল আমিরাত নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদ, নিউইয়র্কে গ্রেফতার ১০৩ ইউক্রেনের সামরিক সহায়তায় ৬.৬ বিলিয়ন ইউরো দিতে সম্মত ইইউ নারীর আপত্তিকর ছবি মুছে ফেলতে মেটাকে দিল্লি হাইকোর্টের নির্দেশ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লেজার প্রযুক্তির অস্ত্র মোতায়েন, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য জাতিসংঘে সানগ্লাস পরে কেন বক্তব্য দিলেন নেপালের প্রধানমন্ত্রী পর্তুগালে জনসমক্ষে মুখঢাকা নিষিদ্ধ

আটোয়ারীতে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রদর্শনী ও সেমিনার অনুষ্ঠিত

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৩১ Time View

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা প্রশাসন এবং বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) এর বাস্তবায়নে এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে ‘ স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক ’ সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ ফেব্রুয়ারি) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার রাসেদুল হাসান ফিতা কেটে উদ্ভাবনী লাগসই প্রযুক্তির প্রদর্শনী উদ্বোধন করেন।

পরে আনুষ্ঠানিকভাবে স্টল পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী অফিসার রাসেদুল হাসানের সভাপতিত্বে এবং উপজেলা শিক্ষা অফিসার মোঃ মাসুদ হাসানের সঞ্চালনায় সেমিনারের উপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের (বিসিএসআইআর) জনসংযোগ কর্মকর্তা ডা. মোঃ আব্দুর রাজ্জাক, খাদ্য বিজ্ঞান ও প্রযুক্তি ইনস্টিটিউট (আইএফএসটি) বিসিএসআইআর সয়েন্টিফিক অফিসার তানকি আশরাফ,উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মোস্তাক আহমেদ, উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডা. মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মোঃ হুমায়ুন কবির, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ নজরুল ইসলাম প্রমুখ। উদ্ভাবনী প্রদর্শনীতে উপজেলা স্বাস্থ্য বিভাগ, প্রাণি সম্পদ বিভাগ, কৃষি বিভাগ, এলজিইডি, জনস্বাস্থ্য, মৎস্য বিভাগ সহ মোট ১২ টি স্টল প্রদর্শিত হয়েছিল।

আলোচনা শেষে আনুষ্ঠানিকভাবে ১ম, ২য়, ৩য় অর্জনকারী স্টল দাতাদের শ্রেষ্ঠত্ব পুরস্কার সহ সকল স্টল দাতাদের শুভেচ্ছা পুরস্কার প্রদান করা হয়। এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী,জনপ্রতিনিধি,শিক্ষক-শিক্ষার্থী সহ গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/১২ ফেব্রুয়ারী ২০২৪,/সন্ধ্যা ৬:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit