বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

শিল্পীদের কামব্যাক বলতে কিছু নেই: শাবনূর

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৮০ Time View

বিনোদন ডেস্ক : দীর্ঘ বিরতির পর আবারও সিনেমার খবরে নিয়মিত হলেন একসময়ের জনপ্রিয় নায়িকা শাবনূর। ‘রঙ্গনা’ নামের একটি ছবিতে কাজ করছেন তিনি। যেটা পরিচালনায় আরাফাত হোসাইন। শনিবার সন্ধ্যায় এই ছবির আনুষ্ঠানিক মহরত অনুষ্ঠিত হয়।দীর্ঘ বিরতি পেরিয়ে আপন ভুবনে ফেরা প্রসঙ্গে শাবনূর জানিয়েছেন, শিল্পীদের কামব্যাক বলতে কিছু নেই।

অনুষ্ঠানে সিনেমা ও নানা প্রসঙ্গে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন শাবনূর। বারবার যে বিষয়টি উঠে এসেছিল, তা হলো নায়িকার কামব্যাক তথা প্রত্যাবর্তন। যদিও তিনি মনে করেন, শিল্পীদের ফিরে আসা বলে কিছু নেই। যখনই যুতসই গল্প-টিম পাওয়া যাবে, তখনই শিল্পীরা কাজ করতে পারবেন।

শাবনূর বলেন, শিল্পীদের কামব্যাক বলে কিছু নেই। এটা কী, আমি বুঝি না। শিল্পীদের মৃত্যু নেই। আমরা আর্টিস্ট, শেষ বয়স পর্যন্ত কাজ করে যাবো। দেখেন না, আমেরিকায় আর্টিস্টদের বয়স হয়ে যায়, তারপর অস্কার পেয়ে যায়। কেমন করে পায়? এজন্য বলি, আর্টিস্টদের মৃত্যু নেই। তাদের কামব্যাক বলে কিছু নেই। আমি কাজ করবো, সবার কাজ করবো, সবার সঙ্গে মিলেমিশে থাকব।

শাবনূর জানান, তিনি অস্ট্রেলিয়ায় থাকতেই ‘রঙ্গনা’ ছবির নির্মাতা আরাফাত হোসাইন তার সঙ্গে যোগাযোগ করেছিলেন। মূলত এই ছবির কাজ করতেই তার ফিরে আসা। 

নায়িকা বলেন, “রঙ্গনা’ সিনেমার জন্যই দেশে এসেছি। এই সিনেমার গল্প ও গান আমাকে টেনে এনেছে। সিনেমাটিতে আমাকে ভিন্ন ঘরানার একটি চরিত্রে দেখা যাবে। আপাতত গল্প বলা যাবে না। তবে সময় উপযোগী গল্প। দশ বছর আগে আমাদের সিনেমার এক ধরনের দর্শক ছিল এখন আরেক ধরনের দর্শক। সবকিছু বিবেচনা করে বর্তমান প্রেক্ষাপট মাথায় রেখেই গল্পটি তৈরি হয়েছে। এখনকার দর্শক এ ধরনের গল্পই পছন্দ করে।”

শিগগিরই এই ছবির শুটিং শুরু হবে বলে জানান শাবনূর। এই মুহূর্তে তাই প্রস্তুতিতে ডুবে আছেন তিনি। চরিত্রের সঙ্গে নিজেকে মানিয়ে তবেই ক্যামেরার সামনে দাঁড়াবেন একসময়ের দাপুটে এই নায়িকা।

ছবিটির কাহিনি লিখেছেন নির্মাতা নিজেই। চিত্রনাট্য সাজিয়েছেন তন্ময় মুক্তাদির। ‘রঙ্গনার’ কাজ শেষ হলে একই নির্মাতার ‘এখনো ভালোবাসি’ নামে আরও একটি ছবিতেও কাজ করবেন বলে জানান শাবনূর।

কিউএনবি/অনিমা/১১ ফেব্রুয়ারী ২০২৪//বিকাল ৩:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit