মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
হাবিপ্রবির বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী সৌদির তেল স্থাপনায় ড্রোন হামলার দাবি হুথিদের সিজদা—যেখানে হৃদয়ের সব ভার হালকা হয়ে যায় ৯ বছরের ছোট ক্রিকেটারের সঙ্গে ম্রুণালের প্রেমের গুঞ্জন শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী এইচএসসি ভোকেশনালে শিক্ষার্থী ভর্তি বাড়াতে ৭ পদক্ষেপ নওগাঁর ধামইরহাট হাসপাতালে গর্ভবতী স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী আটক সব বিশ্ববিদ্যালয়ে বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা ইউজিসির

আইনগত বিচ্ছেদের দ্বারপ্রান্তে ব্র্যাড পিট-জোলি

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৫৮ Time View

বিনোদন ডেস্ক : ডিভোর্স ফাইল করার ৮ বছরের মাথায় বিচ্ছেদের দ্বারপ্রান্তে চলে এসেছেন হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলি ও ব্র্যাড পিট। ২০১৬ সালে থেকে তাদের আইনি লড়াই চলছে তো চলছেই। সম্প্রতি দু’জনেই অবশেষে তাদের ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস জমা দিয়েছেন আদালতে। আইনগত বিচ্ছেদের জন্য এটি ছিল চূড়ান্ত পদক্ষেপগুলোর একটি।

গত দুই বছর ব্র্যাড পিট-জোলির আইনি লড়াইয়ে তেমন কোনো অগ্রগতি হয়নি। দুজনের কাছেই একাধিকবার ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস চাওয়া হলেও সাড়া মেলেনি। অবশেষে তারা জমা দিলেন। ব্র্যাড এবং অ্যাঞ্জেলিনার ছয় সন্তান। ম্যাডক্স, জাহারা, শিলো, প্যাক্স এবং যমজ নক্স এবং ভিভিয়েন বর্তমানে মায়ের সঙ্গেই আছে। সন্তানদের হেফাজত চুক্তি নিয়েও চলছিল আইনি লড়াই।

সিনেমায় কাজ করতে গিয়ে একে অপরের প্রেমে পড়েন অ্যাঞ্জেলিনা জোলি ও ব্র্যাড পিট। এরপর দীর্ঘ ১০ বছর প্রেমের পর ২০১৪ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এই তারকা জুটি। কিন্তু বিয়ের মাত্র দুই বছর পর বিচ্ছেদ হয় তাদের। সূত্র : টিএমজেড।

কিউএনবি/অনিমা/১০ ফেব্রুয়ারী ২০২৪/রাত ১১:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit