মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
শিরোনাম
গণতন্ত্রকে রক্ষা করাই এখন আমাদের সবচেয়ে বড় দায়িত্ব : রাষ্ট্রপতি আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ

কেমন আছেন মিঠুন চক্রবর্তী, জানালেন সোহম

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০৬ Time View

বিনোদন ডেস্ক : শুটিং সেটে হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন খ্যাতিমান ভারতীয় অভিনেতা মিঠুন চক্রবর্তী। জানা গেছে, তিনি সেরিব্রাল স্ট্রোকে আক্রান্ত হয়েছেন। তাকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার বর্তমান অবস্থা নিয়ে ভারতীয় মিডিয়ায় কথা বলেছেন অভিনেতা সোহম চক্রবর্তী।

জানা গেছে, শনিবার সকালে ‘শাস্ত্রী’ সিনেমার শুটিং চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন অভিনেতা। সেই সময় সেটে উপস্থিত ছিলেন সিনেমার আরেক অভিনেতা সোহম চক্রবর্তী। তিনি নিজে গাড়ি চালিয়ে মিঠুনকে হাসপাতালে নিয়ে যান। হাসপাতাল থেকে সোহম জানান, মিঠুন চক্রবর্তী ভালো আছেন। চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন এখন।

এদিন সকালে চলছিল ‘শাস্ত্রী’ সিনেমার শুটিং। যে সিনেমায় বহুদিন বাদে দেবশ্রী-মিঠুন জুটিকে দেখা যাবে। তৃণমূল বিধায়ক অর্থাৎ অভিনেতা সোহম চক্রবর্তী ‘শাস্ত্রী’র প্রযোজক। এছাড়া তিনি নিজেও অভিনয় করছেন সিনেমাটিতে। জানা যায়, অসুস্থ বোধ করায় মিঠুন চক্রবর্তীকে সকাল ৯টা নাগাদ হাসপাতালে নিয়ে যান তৃণমূল সোহম। এরপর এমআরআই করা হয় এই অভিনেতার।

হাসপাতাল সূত্রে ভারতীয় সংবাদমাধ্যমের খবর, আপাতত মিঠুন চক্রবর্তীর অস্ত্রোপচারের প্রয়োজন নেই, ওষুধ দিয়ে অভিনেতাকে সুস্থ করে তোলার সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা। ডা. সঞ্জয় ভৌমিকের তত্ত্বাবধানে গঠন করা হয়েছে একটি মেডিকেল বোর্ডও। সুস্থ হয়ে মিঠুন যেন দ্রুত সেটে ফিরতে পারেন, সেই অপেক্ষাতেই রয়েছেন ‘শাস্ত্রী’র ইউনিট।

কিউএনবি/অনিমা/১০ ফেব্রুয়ারী ২০২৪/বিকাল ৩:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit