বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
রাশিয়া, ইরান ও এআই’র হুমকি নিয়ে ব্রিটিশ গোয়েন্দা প্রধানের সতর্কবার্তা ফুসফুসে টিউমার, অস্ত্রোপচারের জন্য হাসপাতালে পোপ লিও রাশিয়া, ইরান ও এআই থেকে যুক্তরাজ্যে হুমকি বাড়ছে: ব্রিটিশ গোয়েন্দা প্রধান হরমুজে আরও এক জাহাজে আগুন আফগানিস্তানে বিবিসি রেডিওর সম্প্রচার স্থগিত করল তালেবান সরকার ট্রাম্পের ছেলের সাবেক বাগদত্তা রাষ্ট্রদূত গিলফয়েলকে পদত্যাগের নির্দেশ যুদ্ধের কারণে গ্যাস রফতানিতে ভাটা, রাজস্ব আয় কমেছে ৪২ শতাংশ ইরানের এক হামলাতেই বিপর্যস্ত হতে পারে বহু দেশের ইন্টারনেট ভারতের গঙ্গায় নৌকাডুবি, শিশুসহ ১১ জনের মৃত্যু ফোনের পর্দায় শিশুর জগৎ, বাইরে খেলা ও পরিবারের সময় কতটা থাকছে

সিলেটের তৃতীয় জয়, খুলনার তৃতীয় হার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৪২ Time View

স্পোর্টস ডেস্ক : শেষ ১২ বলে সিলেট স্ট্রাইকার্সের জয়ের জন্য প্রয়োজন ছিল ১৯ রান। সে পর্যন্ত যেতে হয়নি সিলেটকে। ছয় বল বাকি থাকতে তারা ম্যাচ জিতে যায় পাঁচ উইকেট হাতে রেখে। ১৯তম ওভারে বল করতে এসে খুলনা টাইগার্সের পেসার রুবেল হোসেন দেন ২৪ রান। 

ওই ওভারের প্রথম বলেই রায়ান বার্ল ছক্কা হাঁকান রুবেলকে। ১৬ বলে ৩২* বার্লের ২০০ স্ট্রাইক রেটের টি ২০ সুলভ ক্যামিও ইনিংস সিলেটকে এবারের বিপিএলে তৃতীয় জয় এনে দেয় নবম ম্যাচে। ছয় পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে তারা। খুলনা হেরেও চতুর্থ স্থানে। তিন হার ও চার জয়ে আট পয়েন্ট সাত ম্যাচ খেলা খুলনার। ম্যাচসেরা অবশ্য সিলেটের আইরিশ ব্যাটার হ্যারি টেক্টর।

রানের খাতা খোলার আগে ‘জীবন’ পাওয়া টেক্টরের ব্যাট থেকে ৫২ বলে ৬১ রান আসে। ছয়টি চার ও তিনটি ছয়ের সহায়তায়।

টস জিতে ব্যাট করা খুলনার পুঁজি ১৫৩/৩ আশাপ্রদ ছিল না। সর্বোচ্চ অবদান অধিনায়ক এনামুল হকের ৫৮ বলে ৬৭*। দ্বিতীয় সর্বোচ্চ ৪৩* রান হাবিবুর রহমান সোহানের। সানজামুল ইসলাম চার ওভারে মাত্র ১৬ রান দিয়ে এক উইকেট নেন।

১৫৪ তাড়া করতে নামা সিলেটকে এগিয়ে দেন হ্যারি টেক্টর। তার ফিফটির পর অধিনায়ক মোহাম্মদ মিঠুন (২৪) ও বার্লের (৩২*) জুটিতে ওঠে ৪২ রান। তার আগে সামিত প্যাটেল নয় বলে ১৩ এবং নাজমুল হোসেন শান্ত ১৬ বলে ১৮ রান করেন। ডান-হাতি উইন্ডিজ স্পিনার মার্ক ডেয়াল তিন উইকেট নেন ১৯ রান দিয়ে। 

 

কিউএনবি/অনিমা/০৯ ফেব্রুয়ারী ২০২৪/রাত ১০:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit