মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
শিরোনাম
মাটিরাঙ্গায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত। জাজিরার পিআইও’র রছরে অর্ধকোটি টাকা ঘুষ বাণিজ্য! দুর্যোগ মোকাবিলার পরিকল্পনা কাগজে সীমাবদ্ধ না রাখার তাগিদ নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মায় ইলিশ শিকার, জাজিরায় ১৫ জেলে আটক উলিপুরে এনসিপি নেতার বিরুদ্ধে বিরোধপূর্ণ জায়গা ক্রয়ের অভিযোগ যন্তর মন্তরে গেট টপকে বিক্ষোভ, আটক সিজেপির নেতাকর্মীরা ভারতের সিইসি অপসারণের প্রক্রিয়া কী, আইনে যা আছে রাশিয়া-ইউক্রেন ‘জ্বালানি যুদ্ধবিরতি’ ঘোষণা ট্রাম্পের, জানেন না জেলেনস্কি বিশ্বব্যাংকের কাছ থেকে অতিরিক্ত ১০ বিলিয়ন ডলারের সহায়তা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হাজার গোলের মাইলফলকের আরও কাছে পর্তুগিজ মহাতারকা রোনালদো

হাজার গোলের মাইলফলকের আরও কাছে পর্তুগিজ মহাতারকা রোনালদো

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ২৪ Time View

স্পোর্টস ডেস্ক : পেশাদার ফুটবলে ১ হাজার গোলের মাইলফলকের আরও কাছে ক্রিশ্চিয়ানো রোনালদো। এএফসি চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় রাউন্ডে উজবেকিস্তানের নেফৎচি ফারগোনার বিপক্ষে আল নাসরের জয়ে আবারও গোল করেছেন তিনি।

প্রথম ম্যাচে আল আইনের কাছে ৪-০ গোলে হারের পর এই প্রতিযোগিতায় সৌদি ক্লাব প্রথম জয় পেয়েছে ৩-১ গোলে। কিং ইউনিভার্সিটি স্টেডিয়ামে ৩০তম মিনিটে প্রথম গোল হয়। নাওয়াফ বৌশালের অ্যাসিস্টে গোলকিপার বোতিরালি এরগাশেভকে পরাস্ত করেন অ্যাঞ্জেলো। 
এই গোলের আগে কিংসলে কোমান পেশির ইনজুরি নিয়ে ১৫ মিনিটে মাঠ ছাড়লে আল নাসর বড় ধাক্কা খায়। আইমান ইয়াহিয়া তার বদলে মাঠে নামেন। প্রথমার্ধের খেলা যখন শেষ হওয়ার পথে, তখন দলের ব্যবধান বাড়ান রোনালদো। আইমানের কাছ থেকে পাস পেয়ে পর্তুগিজ সুপারস্টার আল নাসরের দ্বিতীয় গোল করেন। এটি ছিল তার পেশাদার ক্যারিয়ারের ৯৮১তম গোল। এক হাজারের মাইলফলকে যেতে আর ১৯ গোল দরকার তার।

দ্বিতীয়ার্ধে ফারগোনা এগিয়ে যায় আলিশার ওদিলোভের গোলে। উজবেকিস্তানের ঘুরে দাঁড়ানোর আশায় পানি ঢালে আনভারজো গোফুরোভের আত্মঘাতী গো। খেলা শেষ হওয়ার ১৫ মিনিট আগেই ৩-১ গোলে এগিয়ে যায় আল নাসর। 

আন্তর্জাতিক বিরতিতে পর্তুগাল কোচের সঙ্গে মনোমালিন্য হওয়ার পর রোনালদো মাঝপথে জাতীয় দল ছাড়েন। ডেনমার্ক ম্যাচের আগে ক্যাম্প ছাড়ার কারণে সাময়িকভাবে তাকে নিষিদ্ধ করেছে দেশটির ফুটবল ফেডারেশন। তবে সব বিতর্ক একপাশে সরিয়ে রেখে টানা দ্বিতীয় ম্যাচে গোল করেছেন তিনি।

 

 

কিউএনবি/আয়শা/১৩ অক্টোবর ২০২৬,/সন্ধ্যা ৬:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit