মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
শিরোনাম
মাটিরাঙ্গায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত। জাজিরার পিআইও’র রছরে অর্ধকোটি টাকা ঘুষ বাণিজ্য! দুর্যোগ মোকাবিলার পরিকল্পনা কাগজে সীমাবদ্ধ না রাখার তাগিদ নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মায় ইলিশ শিকার, জাজিরায় ১৫ জেলে আটক উলিপুরে এনসিপি নেতার বিরুদ্ধে বিরোধপূর্ণ জায়গা ক্রয়ের অভিযোগ যন্তর মন্তরে গেট টপকে বিক্ষোভ, আটক সিজেপির নেতাকর্মীরা ভারতের সিইসি অপসারণের প্রক্রিয়া কী, আইনে যা আছে রাশিয়া-ইউক্রেন ‘জ্বালানি যুদ্ধবিরতি’ ঘোষণা ট্রাম্পের, জানেন না জেলেনস্কি বিশ্বব্যাংকের কাছ থেকে অতিরিক্ত ১০ বিলিয়ন ডলারের সহায়তা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হাজার গোলের মাইলফলকের আরও কাছে পর্তুগিজ মহাতারকা রোনালদো

মাটিরাঙ্গায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত।

জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ২৩ Time View
জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল প্রতিনিধি : “ঘরথেকে শুরুকরি,দূর্যোগ সহনশীল দেশগড়ি” এই প্রতিপাদ্যে বিষয়কে সামনে রেখে খাগড়াছড়ি জেলার  মাটিরাঙ্গায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬  উপলক্ষ্যে আলোচনা সভা  র‍্যালি ও সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১০টার দিকে মাটিরাঙ্গা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে  উপজেলা প্রশাসন ও  উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর মাটিরাঙ্গা এর  সার্বিক ব্যবস্থাপনায় মাটিরাঙ্গা উপজেলা পরিষদ চত্বরে অগ্নিনির্বাপক বিষয়ক মহড়া প্রর্দশনী করা হয়। মাটিরাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.ইশতিয়াক আহম্মেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার উম্মে তাহমিনা মিতু।

মাটিরাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.ইশতিয়াক আহম্মেদ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস এর গুরুত্বপূর্ণ, প্রয়োজনীয়তা উল্লেখ করে বিস্তারিত আলোচনা করেন। এসময়  মাটিরাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.ইশতিয়াক আহম্মেদ,মাটিরাঙ্গা উপজেলা পল্লীউন্নয়ন কর্মকর্তা মো.হুমায়ন কবির পাটোয়ারী, মাটিরাঙ্গা উপজেলা সমাজ সেবা অফিসার মো.মোশারফ হোসেন, মাটিরাঙ্গা উপজেলা আইসিটি অফিসার রাজীব রায় চৌধুরী, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি জসীম উদ্দিন জয়নাল, মাটিরাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আব্দুল মালেক, মাটিরাঙ্গা ফায়ার সার্ভিস এর স্টেশন অফিসার মো.হারুন উর রশীদ, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সাধারন সম্পাদক  মো.আলমগীর হোসেন, সহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তর প্রধান ফায়ার সার্ভিস এর সদস্য,গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে, মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার  উম্মে তাহমিনা মিতু বলেন, বাংলাদেশ একটি দুর্যোগপ্রবণ দেশ। প্রতি বছর কোনো না কোনো দুর্যোগে জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে থাকে। আমরা পাহাড়ে যারা বসবাস করি  সবাই পাহাড় কাটা থেকে বিরত থাকতে হবে।

বিশ্বব্যাপী দুর্যোগের ব্যাপকতা প্রমাণ করে দুর্যোগের পূর্ব সতর্কীকরণ ও ঝুঁকিহ্রাসই দুর্যোগ ব্যবস্থাপনার প্রধান কৌশল হওয়া উচিত। এই প্রেক্ষিতে বাংলাদেশ সরকারের নীতি-পরিকল্পনায় জনগণের জন্য দুর্যোগপূর্ব পূর্বাভাস ও দুর্যোগ ঝুঁকিহ্রাস কৌশল অন্তর্ভুক্ত করা হয়েছে।

তাই আমরা যেকোনো দুর্যোগে সতর্কতা অবলম্বন করে কাজ করার আহ্বান জানান তিনি। উল্লেখ্য, ১৯৮৯ সাল থেকে প্রতিবছর ১৩ অক্টোবর সারা বিশ্বে ‘আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস’ উদ্‌যাপিত হয়ে আসছে। দুর্যোগের ঝুঁকিহ্রাসে জনগণ ও সংশ্লিষ্টদের সচেতনতা বৃদ্ধির জন্যই এ উদ্যোগ। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হচ্ছে

 

 

কিউএনবি/আয়শা/১৩ অক্টোবর ২০২৬,/সন্ধ্যা ৬:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit