বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

ভিসা ছাড়াই ইরান যেতে পারবেন ভারতীয়রা, তবে..!

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : অবশেষে পর্যটন খাতকে এগিয়ে নিতে ভিসা ছাড়াই ভারতীয়দের ইরান যাওয়ার সুযোগ করে দিল তেহরান। গতকাল মঙ্গলবার দিল্লির ইরান দূতাবাস থেকে এই ঘোষণা দেয়। সেজন্য শুধুমাত্র একটি শর্ত মানতে হবে। বলা হয়েছে, ৬ মাস অন্তর সর্বোচ্চ ১৫ দিনের জন্য ইরানে থাকতে পারবেন ভারতীয় পর্যটকরা।

এর আগে, গত ৪ ফেব্রুয়ারি থেকে ভিসা জটিলতা কেটে গেছে ইরানে যেতে ইচ্ছুক ভারতীয়দের। ইরান দূতাবাস জানিয়েছে, ইরান সরকারের অনুমতিক্রমে এবার থেকে ভারতীয় নাগরিকদের সেদেশে প্রবেশ করতে গেলে ভিসা আর আবশ্যক নয়।

আরও বলা হয়েছে, সাধারণ পাসপোর্ট নিয়ে কোনও ব্যক্তি সেদেশে ভিসা ছাড়া প্রবেশ করলে প্রতি ৬ মাস অন্তর ১৫ দিন থাকতে পারবেন। এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটি হল এই সময়সীমা কোনোভাবেই প্রসারণযোগ্য নয়। কেবল পর্যটনের জন্য ইরানে গেলে তবেই এই নিয়ম প্রযোজ্য হবে।

তবে এর বাইরে কোনও ভারতীয় নাগরিক এর চেয়ে বেশিদিনের জন্য ইরানে থাকতে চান অথবা ৬ মাসের সময়সীমার মধ্যে একাধিকবার সেদেশে যেতে ইচ্ছুক হন, সেক্ষেত্রে তাদের অন্য ধরনের ভিসা প্রয়োজন। পর্যটন ব্যবসার জনপ্রিয়তা বাড়াতে গত বছরের শেষদিকে এমনই ঘোষণা করেছিল থাইল্যান্ড ও মালয়েশিয়া।

কিউএনবি/অনিমা/০৭  ফেব্রুয়ারী ২০২৪/দুপুর ১২:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit