রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
শিরোনাম
আগামী মাসেই শুরু হবে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন: গভর্নর উন্নয়নে গুরুত্ব পাবে সব উপজেলা: এলজিআরডি মন্ত্রী ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর রোনালদোকে নিষিদ্ধ করল পর্তুগাল হরমুজ খুললেও কাটছে না জ্বালানি সংকট, কবে কমবে পেট্রল-ডিজেলের দাম? স্ত্রীর থেকে আলাদা ৩৫ বছর, কেন আইনি বিচ্ছেদে যাননি নানা পাটেকর? ‘প্রিয় প্রধানমন্ত্রী আম্বানি, আপনিই ভারতের আসল বস’, আম্বানিকে খোঁচা মাস্কের ১৭০ কি. মি বেগে যুক্তরাষ্ট্রে আঘাত হানল হ্যারিকেন ইসাইয়াস ‘কখনো ক্ষমা চাননি’, নানা পাটেকরকে নিয়ে ফের মুখ খুললেন তনুশ্রী ‘মিস্টার মোদি যা খুশি করুন, আপনাকে আমরা ঘিরে ফেলছি, আমরা পেছাব না’

মহেশপুর আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষার প্রস্তুতিমূলক সভা

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৫১ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : ঝিনাইদহের মহেশপুর উপজেলায় ২০২৪ সালের এসএসসি,দাখিল এবং সমমানের পরীক্ষা সুষ্ঠু,সুন্দর ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠিত করার জন্য প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে সোমবার ( ৫ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সম্মেলন কক্ষে উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের নিয়ে এ সভাঅনুষ্ঠিত হয়।

প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দীনেশ চন্দ্র পাল এবং পরীক্ষা গ্রহণ বিষয়ে জেলা পর্যায়ের নিয়ম-কানুন ও বিধিবিধান সবার জ্ঞাতার্থে উপস্থাপন করেন। সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার অনুপ কুমার দাস বলেন, মহেশপুর উপজেলার সুনাম অক্ষুন্ন রাখতে পরীক্ষা চলাকালীন পরীক্ষার সাথে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করতে হবে। পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটির সদস্য সচিব ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দীনেশ চন্দ্র পাল জানান, ১৫ ফেব্রুয়ারি এসএসসি দাখিল ও সমমানের পরীক্ষা শুরু হবে। মহেশপুর উপজেলায় সাতটি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

মহেশপুর সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়, মহেশপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়, জলিলপুর আলিম মাদ্রাসা, ভৈরবা আলিম মাদ্রামা, মহেশপুর মহিলা কলেজ, খালিশপুর মাধ্যমিক বিদ্যালয়, আলহাজ্ব মফিজউদ্দীন একাডেমী-রুলী। এর মধ্যে মহেশপুর মহিলা কলেজ এসএসসি ভোকেশনাল পরীক্ষা কেন্দ্র হিসেবে নির্ধারণ করা হয়েছে।

সভায় আরো বক্তৃতা করেন, মহেশপুর সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুরুল ইসলাম, জলিলপুর আলীম মাদ্রাসার উপাধ্যক্ষ মাও. মোহাম্মদ আলী, ভৈরবা আলীম মাদ্রাসার অধ্যক্ষ নুর মোহাম্মদ, মহেশপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রঞ্জন কুমার, বামনগাছি দাখিল মাদ্রাসার সুপার মাও.তাফাজ্জেল হোসেন, বুঝতলা দাখিল মদ্রাসার সুপার মাও. মুজিবর রহমান, মান্দার বাড়ীয়া দাখিল মাদ্রাসার সুপার মাও আব্দুর রহিম প্রমুখ।

কিউএনবি/আয়শা/০৫ ফেব্রুয়ারী ২০২৪,/সন্ধ্যা ৭:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit