মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন

নেত্রকোনায় মামলার বাদীকে প্রাণনাশের হুমকি

শান্তা ইসলাম নেত্রকোনা প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২২৪ Time View

শান্তা ইসলাম নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনা সদর উপজেলার চল্লিশা ইউনিয়ানের চন্দ্রপতি খিলা গ্রামের এক স্কুল ছাত্রীকে গত ২৪ জানুয়ারী প্রেমের ফাঁদে ও প্রলোভনের মাধ্যমে বিয়ের আশ্বাসে ফুসকিয়ে নিয়ে যায় ইউনিয়নের পার্শ্বতী গ্রাম উত্তবিশিউরা গ্রামের মো. নুরাম মিয়ার ছেলে মো. বাবলু রাজ। বিষয়টি ছেলের পরিবারের লোকজন মেনে না নিয়ে স্কুল ছাত্রীকে ব্যাপক অত্যাচার নির্যাতন করে ঘটনার পরের দিন মেয়েটিকে বাড়ি থেকে বের করে দেয়।

পুলিশ মেয়েটিকে উদ্ধার করে মেয়ের বাবার বাড়িতে নিয়ে নিয়ে যায়। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা হয়। এরই পেক্ষিতে মেয়ের মা নেত্রকোনার সদর মডেল থানার অফিসার ইনচার্জ বরাবর লিখিত অভিযোগ করতে গেলে ঘটনা শুনে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আদালতে মামলা করার পরার্মশ দেন।

তারপর মেয়ের মা বাদী হয়ে বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন টাইব্যুনালে মামলা করেন। এ ঘটনায় বাদীকে মামলা তুলে নেওয়ার জন্য আসামি পক্ষের লোকজন প্রাণনাশের হুমকি প্রদান করছে। এতে করে বাদী ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভোগছেন। এ ব্যাপারে বাদী সংশ্লিষ্ট উর্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন।

 

 

কিউএনবি/আয়শা/০৩ ফেব্রুয়ারী ২০২৪,/সন্ধ্যা ৬:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit