মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন

দুর্গাপুরে ছাত্র ইউনিয়নের সম্মেলন অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১১১ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন দুর্গাপুর উপজেলা শাখার ২৩তম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে পৌর শহরের কমরেড মনিসিংহ স্মৃতি জাদুঘর চত্বরে এ সম্মেলন উদ্বোধন করেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রেজোয়ান হক মুক্ত।

এ উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালী পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে, প্রথম অধিবেশনে উপজেলা ছাত্র ইউনিয়নের সভাপতি রফিক মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নূর আলমের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড ডা. দিবালোক সিংহ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিপিবি উপজেলা কমিটির সভাপতি আলকাছ উদ্দিন মীর, ছাত্র ইউনিয়ন নেত্রকোনা জেলা কমিটির সাধারণ সম্পাদক আহম্মেদ তানভীর মোকাম্মেল, সাবেক ছাত্র নেতা শামসুল আলম খান, রুপন কুমার সরকার, মোরশেদ আলম, আদিবাসী নেতা অবনী কান্ত হাজং, উপজেলা ছাত্র ইউনিয়ন কমিটির নেতা নুর আলম খান, কবিরুল ইসলাম প্রমুখ। সন্ধ্যায় দ্বিতীয় অধিবেশনে বর্তমান কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি ঘোষনা করা হবে বলে জানান কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।

 

 

কিউএনবি/আয়শা/০৩ ফেব্রুয়ারী ২০২৪,/সন্ধ্যা ৬:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit