বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনাম
‘মেধার ভিত্তিতেই শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিত করতে চায় সরকার’ ঘরের মাঠে দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা, প্রতিপক্ষ যারা স্কুল-কলেজের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির নির্বাচন বন্ধে ষড়যন্ত্রের অভিযোগ দুর্গাপূজায় ৬১৫ মন্দির-মণ্ডপে নিরাপত্তা দেবে কোস্ট গার্ড, মোতায়েন ৩৪০০ সদস্য বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ ডেপুটি স্পিকারের রোনালদোর সিদ্ধান্ত সব দিক থেকেই ভুল ছিল: রুনি সরকারি তথ্য ফাঁসকারীদের গুলি করা উচিত: ট্রাম্প এমবাপ্পের পর এবার মেসির জোড়া রেকর্ড ভাঙলেন হালান্ড পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ১৬ শিক্ষার্থী নিহত, আহত ১৯ প্রাথমিক স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: মন্ত্রী

ফুলবাড়ীতে অসহায় কৃষকের জমি প্রতিপক্ষের দখলের চেষ্টা 

মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৩২ Time View

মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি : ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউপির চক্কবির মীর পাড়া গ্রামে অসহায় কৃষক সৈয়দ রবিউল ইসলামের ৮ শতক জমি প্রতিপক্ষরা দখলের চেষ্টা করছে। ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউপির রামভদ্রপুর আবাসন গ্রামের মৃত সৈয়দ নজরুল ইসলামের পুত্র সৈয়দ রবিউল ইসলামের অভিযোগে জানা যায়, চক্কবির মৌজার জে.এল নং- ১২৪, দাগ নং-২৫৩ দাগের মধ্যে ১৬ শতক জমির মধ্যে ৮ শতক জমি খারিজ ও বাটোয়ারা সূত্রে উক্ত জমি সৈয়দ রবিউল ইসলাম দীর্ঘদিন ধরে চাষাবাদ করে আসছেন। এবারও চলতি মাসে উক্ত জমিতে ইরি-বোরো ধান চাষ করছেন। চক্কবির মীর পাড়া গ্রামের মৃত সৈয়দ আমিনুল ইসলাম এর পুত্র সৈয়দ তরিকুল ইসলাম হীরু উক্ত জমি দখল করার পায়তারা করছে বলে অভিযোগ করেন। ইতিপূর্বে চক্কবির মৌজার খতিয়ান নং-১৭৯, দাগ নং- ৭৫২, সাড়ে ৪ শতক জমি পৈত্রিক সূত্রে সে পাওয়ার যোগ্য। কিন্তু ঐ গ্রামের সৈয়দ মাসুদ রহমান, সৈয়দ তরিকুল ইসলাম হীরু গংরা গত ১৬/০৬/২০১৯ ইং তারিখে তাকে মার ডাং করার হুমকি দিলে সে ফুলবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। বর্তমান ঐ ব্যক্তিরাই সৈয়দ মোঃ নবিউল ইসলামের ২৫৩ দাগের ১৬ শতক এর মধ্যে ০৮ শতক জমিতে লাগানো ধান সহ জমি দখলের পায়তারা করছে। সে নিরুপায় হয়ে আইনের আশ্রয় নিবে বলে জানান। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

কিউএনবি/অনিমা/০২ ফেব্রুয়ারী ২০২৪/বিকাল ৫:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit