বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনাম
‘মেধার ভিত্তিতেই শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিত করতে চায় সরকার’ ঘরের মাঠে দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা, প্রতিপক্ষ যারা স্কুল-কলেজের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির নির্বাচন বন্ধে ষড়যন্ত্রের অভিযোগ দুর্গাপূজায় ৬১৫ মন্দির-মণ্ডপে নিরাপত্তা দেবে কোস্ট গার্ড, মোতায়েন ৩৪০০ সদস্য বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ ডেপুটি স্পিকারের রোনালদোর সিদ্ধান্ত সব দিক থেকেই ভুল ছিল: রুনি সরকারি তথ্য ফাঁসকারীদের গুলি করা উচিত: ট্রাম্প এমবাপ্পের পর এবার মেসির জোড়া রেকর্ড ভাঙলেন হালান্ড পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ১৬ শিক্ষার্থী নিহত, আহত ১৯ প্রাথমিক স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: মন্ত্রী

দৌলতপুরে খাবারের সন্ধানে বাড়ীতে ঢুকে আটকা পড়লো বিপন্ন প্রাণী ‘গন্ধগোকুল’

মো. সাইদুল আনাম,কুষ্টিয়া জেলা প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩২৫ Time View

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মানিকদিয়াড় গ্রামের তারিফের বাড়ীতে খাবারের খোঁজে এসে আটকা পড়েছিল বিপন্ন বন্যপ্রাণী গন্ধগোকুল। বৃহস্পতিবার (১লা ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে আটকা পড়ে প্রাণীটি। তবে সারারাত আটকিয়ে রেখে (২রা ফেব্রুয়ারি) শুক্রবার খুব সকালে আহত অবস্থায় ফসলি জমির মধ্যে ফেলে রেখে যায় তারা। পরে প্রানিটি অসুস্থ অবস্থায় পড়ে থাকার কথা জানতে পেরে সাংবাদিক সোহাগ প্রানিটিকে উদ্ধার করে নিয়ে আসেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত সুস্থ করার ব্যবস্থা করতে পশু হাসপাতাল কিংবা বনবিভাগের কেউ গন্ধগোকুলটি উদ্ধার করতে আসেননি।

 

সাংবাদিক সোহাগ বলেন, ‘প্রাণীটি থেকে এক ধরনের গন্ধ নিঃসরণ হচ্ছে। ওর নিরাপত্তার কথা ভেবে লোকালয়ে বের করে দেইনি। একটি খাঁচার মধ্যে আটকিয়ে রেখেছি। তবে প্রানিটি খুব অসুস্থ কতক্ষন এভাবে রাখা যাবে জানিনা। বন বিভাগের লোক না এলে প্রানিদের নিয়ে কাজ করে এমন কেও আসলেও তাদের হাতেই গন্ধগোকুলকে তুলে দেবো বলে জানান তিনি।’জানাযায়, এই বিপন্ন গন্ধগোকুলের প্রানিটির ইংরেজি নাম ‘Asian palm civet’। এর বৈজ্ঞানিক নাম ‘‘Paradoxurus hermaphroditus’। এরা এশীয় তালখাটাশ, ভোন্দর, লেনজা, সাইরেল বা গাছখাটাশ নামে পরিচিত। লোকালয়ে আসা প্রাণীদের মধ্যে গন্ধগোকুল অন্যতম। রাতে খাবারের সন্ধানে বের হয় এরা।

মূলত তখনি নজরে পড়ে মানুষের।গন্ধগোকুল বর্তমানে অরক্ষিত প্রাণী হিসেবে বিবেচিত। পুরোনো গাছ, বন-জঙ্গল কমে যাওয়ায় দিন দিন এদের সংখ্যা কমে যাচ্ছে। আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘের (আইইউসিএন) বিবেচনায় পৃথিবীর বিপন্ন প্রাণীর তালিকায় উঠে এসেছে এই প্রাণীটি।বাংলাদেশের ২০১২ সালের বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনের তফসিল-১ অনুযায়ী গন্ধগোকুল সংরক্ষিত একটি প্রজাতি।

কিউএনবি/অনিমা/০২ ফেব্রুয়ারী ২০২৪/বিকাল ৫:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit